August 18, 2026, 5:37 am
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ ডেমরায় বোমাসহ গ্রেফতার দুজন রিমান্ডে বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছালো, পরবর্তী তারিখ ১০ সেপ্টেম্বর বগুড়ায় জামায়াত সমর্থিত ৭ আইন কর্মকর্তার পদত্যাগ চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান এফবিসিসিআই’র কার পার্কিং নিয়ে তর্ক, জনসম্মুখে কয়েক রাউন্ড গুলি ছুড়লেন যুবক

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো সরাসরি বার্তা অনুবাদের সুবিধা

Reporter Name
  • Update Time : Friday, September 26, 2025
  • 103 Time View
129

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে নতুন অনুবাদ সুবিধা যুক্ত হয়েছে, যা আইফোন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ধাপে ধাপে পাচ্ছেন। এই সুবিধার মাধ্যমে ব্যক্তিগত চ্যাট, গ্রুপ চ্যাট কিংবা চ্যানেলের আপডেট বার্তাও সরাসরি অনুবাদ করা যাবে।
কোনো বার্তা অনুবাদ করতে হলে ব্যবহারকারীকে সেটির ওপর আঙুল চেপে ধরে রাখতে হবে, এরপর প্রদর্শিত মেনু থেকে ‘ট্রান্সলেট’ অপশন নির্বাচন করে প্রয়োজনীয় ভাষা বেছে নিতে হবে।

প্রথম ধাপে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ইংরেজি, স্প্যানিশ, হিন্দি, পর্তুগিজ, রুশ এবং আরবি—এই ছয়টি ভাষার অনুবাদের সুবিধা চালু করা হয়েছে। অন্যদিকে আইফোন ব্যবহারকারীরা শুরু থেকেই ১৯টির বেশি ভাষায় বার্তা অনুবাদ করার সুযোগ পাচ্ছেন।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে পুরো চ্যাট থ্রেডের জন্য স্বয়ংক্রিয় অনুবাদ চালু করারও সুযোগ পাবেন। হোয়াটসঅ্যাপের এই উদ্যোগ নতুন নয়, এর আগে অন্যান্য মেসেজিং অ্যাপে এই সুবিধা চালু হয়েছে। প্রায় এক দশক আগে গুগলও অ্যান্ড্রয়েডে তাদের ‘ট্যাপ টু ট্রান্সলেট’ ফিচারের প্রদর্শনীতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছিল।
তবে বিশ্বের বৃহত্তম মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এই সুবিধা যুক্ত হওয়ায় ভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে যোগাযোগ এখন আরও সহজ হবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে যে, তারা ধীরে ধীরে আরও নতুন ভাষাকে তাদের অনুবাদ-সুবিধার আওতায় আনবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com