August 25, 2026, 2:05 pm
সর্বশেষ সংবাদ:
ভূরুঙ্গামারীতে লুট হওয়া সারের ১১৫ বস্তা উদ্ধার ভারতে ফের রাস্তায় নামার ঘোষণা তেলাপোকা পার্টির সেদিন সালাম তালুকদারের সেই সাহস দেখেছি: খন্দকার মোশাররফ রোহিঙ্গা প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের তাগিদ অভিবাসন ব্যবস্থাপনায় বিদ্যমান ঘাটতি দূর করার আহ্বান শামা ওবায়েদের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এমপি আব্দুল গফুর প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব পুনর্বণ্টন বাণিজ্যিক কোচিংয়ে বিচারকদের সম্পৃক্ততায় সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা মাদরাসা শিক্ষায় আসছে বড় পরিবর্তন, কর্মসংস্থানমুখী হবে কারিকুলাম এক শতাংশও বাস্তবায়ন হয়নি এডিপি, ১০ মন্ত্রণালয়ের অগ্রগতি শূন্য

১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে

Reporter Name
  • Update Time : Wednesday, August 5, 2026
  • 55 Time View

গত ১৬ বছরের শাসনামলে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, দীর্ঘ এই সময়ে ‘ক্রসফায়ার’-এর নামে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। পাশাপাশি এই বছরগুলোতে প্রায় ৭০০ মানুষ গুমের শিকার হয়েছেন এবং বিরোধী মতের দমনের উদ্দেশ্যে ৬০ লাখেরও বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করা হয়েছিল। আইনমন্ত্রী মন্তব্য করেন যে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, বরং দীর্ঘ ১৬ বছরের নিপীড়ন ও বঞ্চনার বিরুদ্ধে জনগণের দীর্ঘ সংগ্রামের চূড়ান্ত বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, স্বৈরাচারী শাসনামলে রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করার যে চেষ্টা হয়েছিল, তার অবসান ঘটেছে ৫ আগস্টের পটপরিবর্তনের মাধ্যমে। তিনি এখনো নিখোঁজ থাকা প্রায় ১২০০ মানুষের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং অন্যায়ের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানান। এছাড়া অনুষ্ঠানে আবৃত্তিশিল্পের রাষ্ট্রীয় স্বীকৃতি ও গণতান্ত্রিক সমাজ গঠনে শিল্প-সংস্কৃতির ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com