October 24, 2026, 5:15 pm
সর্বশেষ সংবাদ:
মেটালিক শাড়ি এবং সাদামাটা সাজে রানির আভিজাত্য, দেখুন ৬টি ছবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে ‘আঁতাত’ নিয়ে প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ গণ-অভ্যুত্থানের পরাজিত শক্তির বিপক্ষে অস্তিত্ব রক্ষায় পরস্পরের হাত ধরে রাখা দরকার: নিয়াজ আহমেদ ময়মনসিংহ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: অব্যবস্থাপনায় ক্ষুব্ধ, তদন্তের নির্দেশ এক টাকায় চার লাউ, অথচ ঢাকায় ৪০ টাকা পিস: সিন্ডিকেট নিয়ে ক্ষোভ ডাকসু ভিপির সাদপন্থিরা আর কখনো টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না জামায়াত মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে পুলিশকে দুর্বল ভাবে মানুষ: আইজিপি নতুন সরকারের সময়েও পদোন্নতি হয়নি শিক্ষা ক্যাডারে: দায় ব্যক্তিবিশেষের, নাকি ব্যবস্থার

৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন

Reporter Name
  • Update Time : Monday, August 31, 2026
  • 80 Time View

ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে গুরুত্বপূর্ণ চারটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় অধিবেশনে এই কমিটিগুলো নতুন করে সাজানোর প্রস্তাব উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে চিফ হুইপ মো. নুরুল ইসলাম প্রস্তাবটি পেশ করলে সংসদ তা অনুমোদন করে।

পুনর্গঠিত কমিটিগুলোর মধ্যে রয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এই নতুন বিন্যাসে আইন, বিচার ও সংসদ বিষয়ক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। এছাড়া শিল্প মন্ত্রণালয়ে মো. আবুল কালাম, বাণিজ্য মন্ত্রণালয়ে মো. খালেদ হোসেন মাহবুব এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে জহরত আদিব চৌধুরীকে মনোনীত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com