August 26, 2026, 12:39 pm
সর্বশেষ সংবাদ:
সাত দিনের মধ্যে বিদেশে পাঠানো দালাল চক্রের তথ্য চাইলেন মন্ত্রী ইরানি তেল কেনায় ভারতের ৪ সংস্থাকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০০ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা ডিএমপির নতুন মিডিয়া মুখপাত্র আকতার হোসেন যুক্তরাষ্ট্রের ওপর ৫০ শতাংশ পর্যন্ত ‘ডলার-ফর-ডলার’ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা কানাডার পত্রিকা: ‘মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যাওয়া নিয়ে যত আলোচনা’ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ রাজার যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না কিউবা: প্রেসিডেন্ট দিয়াজ-কানেল আগামী শিক্ষাক্রমে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা: ক্রীড়া প্রতিমন্ত্রী

৫ দিনের রিমান্ডে ফারইস্ট লাইফ ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল

Reporter Name
  • Update Time : Thursday, October 23, 2025
  • 142 Time View

২০৭ কোটি টাকা আত্মসাতের মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকার সিনিয়র মহানগর স্পেশাল জজ আদালত এই আদেশ দেন।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে বংশাল এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেফতার করে দুদক। পরে তাকে আদালতে সোপর্দ করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। এরপর শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, ঋণ জালিয়াতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদের ৩৯টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।

অপরদিকে, সাড়ে ৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের পিএস মাসুদুর রহমান বিপ্লবের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com