August 18, 2026, 5:24 am
সর্বশেষ সংবাদ:
হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ ডেমরায় বোমাসহ গ্রেফতার দুজন রিমান্ডে বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছালো, পরবর্তী তারিখ ১০ সেপ্টেম্বর বগুড়ায় জামায়াত সমর্থিত ৭ আইন কর্মকর্তার পদত্যাগ চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান এফবিসিসিআই’র কার পার্কিং নিয়ে তর্ক, জনসম্মুখে কয়েক রাউন্ড গুলি ছুড়লেন যুবক উসকানি ও প্ররোচনার অভিযোগ শ্যামল দত্তসহ ৩ সাংবাদিকের বিরুদ্ধে

৮ পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে নিষিদ্ধ সংগঠন, পাকিস্তানে তুমুল উত্তেজনা

Reporter Name
  • Update Time : Friday, August 14, 2026
  • 18 Time View
23

পাকিস্তানশাসিত কাশ্মীরে চলমান নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। সেখানে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত হাইওয়ে পুলিশের আট সদস্যকে অপহরণ করার অভিযোগ উঠেছে ‘জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি’ (জেএএসি) নামক একটি সংগঠনের বিরুদ্ধে। আজাদ কাশ্মীর পুলিশের মুখপাত্র খাওয়ার আলী শওকত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, অপহরণের পর পুলিশ সদস্যদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে।

মুখপাত্র আরও অভিযোগ করেন, জেএএসি সদস্যরা অপহৃত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে নিজেদের দাবি মানানোর চেষ্টা করছে। এই ঘটনাকে রাষ্ট্রের কর্তৃত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে তিনি জানান, সহিংসতা চালিয়ে কোনো সংগঠনই পার পাবে না। এছাড়া, তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করে রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করার বিষয়েও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান পুলিশ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর থেকে আসা শরণার্থীদের জন্য সংরক্ষিত আসন বাতিলের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরেই জেএএসি অঞ্চলটিতে বিক্ষোভ চালিয়ে আসছে। স্থানীয় সরকারের দাবি, ভারতের মদদপুষ্ট এবং বিদেশি এজেন্ডা বাস্তবায়নকারী এই গোষ্ঠীটি অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এ পরিস্থিতিতে নির্বাচন চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com