August 18, 2026, 6:27 am
সর্বশেষ সংবাদ:
মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ ডেমরায় বোমাসহ গ্রেফতার দুজন রিমান্ডে বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছালো, পরবর্তী তারিখ ১০ সেপ্টেম্বর

আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

Reporter Name
  • Update Time : Thursday, November 6, 2025
  • 303 Time View
354

‘দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি’ প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে উদযাপিত হতে যাচ্ছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৫।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৯ নভেম্বর সকাল ১০টায় আইডিইবি ভবনে র‌্যালিপূর্ব আলোচনা ও বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং ১০ নভেম্বর বিকেল ৪টায় আইডিইবি ভবনে রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের অংশগ্রহণে ‘দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

অন্যান্য কর্মসূচির মধ্যে ৮ নভেম্বর বিকেল ৪টায় ঢাকার কাকরাইলে আইডিইবি ভবনে প্রয়াত নেতৃবৃন্দ ও সদস্য প্রকৌশলীদের স্মরণে দোয়া, সন্ধ্যায় বিটিভি ও বাংলাদেশ বেতারে নেতৃবৃন্দের অংশগ্রহণে দিবসের প্রেক্ষাপটে বিশেষ আলেখ্যানুষ্ঠান সম্প্রচার এবং ১১ নভেম্বর বিকেলে পারিবারিক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুরূপ কর্মসূচি জেলা পর্যায়েও অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৮ থেকে ১৪ নভেম্বর দেশব্যাপী বিনা মূল্যে প্রযুক্তি পরামর্শ সেবা প্রদান করা হবে।

গণপ্রকৌশল দিবসের প্রতিপাদ্য নির্ধারণের প্রাসঙ্গিকতা উল্লেখ করে আইডিইবির পক্ষে জানানো হয়, চতুর্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে প্রযুক্তি দ্রুত কাজের দৃশ্যপট পরিবর্তন করছে, দক্ষ জনশক্তির চাহিদা আগে কখনো এত বেশি ছিল না। অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস ও ডিজিটাল উৎপাদন শিল্পগুলোকে পুনরায় সংজ্ঞায়িত করছে। প্রতিযোগিতামূলক অবস্থানে থাকতে হলে বাংলাদেশকে কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও ক্রমাগত পেশাদার প্রশিক্ষণে বিনিয়োগ প্রয়োজন।

আইডিইবি নেতারা বলেন, একটি দেশের প্রকৃত সম্পদ কেবল তার প্রাকৃতিক সম্পদ নয় বরং জনগণের দক্ষতা, সৃজনশীলতা ও নিষ্ঠার ওপর নির্ভর করছে। প্রাণবন্ত ও তরুণ জনসংখ্যার সাথে বাংলাদেশের একটা অনন্য সুবিধা বিদ্যমান। এই সুবিধা কাজে লাগানোর জন্য কেবল জনসংখ্যাগত শক্তিই যথেষ্ট নয়, এর জন্য অবশ্যই জনসংখ্যাকে দক্ষ ও উদ্ভাবনী কর্মীবাহিনীতে রূপান্তর করতে হবে।

নেতারা আশা প্রকাশ করেন, গণপ্রকৌশল দিবসের এবারের প্রতিপাদ্য দেশের নীতিনির্ধারককে এ বিষয়ে ভাবনা যোগাবে।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সদস্যসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রকৌ. গোলাম মোহাম্মদ, প্রকৌ. মির্জা মিজানুর রহমান, প্রকৌ. এরশাদ উল্যাহ, প্রকৌ. নওশের আহমেদ তামান্না, প্রকৌ. গোলাম কিবরিয়া, প্রকৌ. মনিরুজ্জামান, প্রকৌ. মোস্তফা কামাল, প্রকৌ. শাহাবুদ্দিন সাবু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com