March 17, 2026, 1:43 am
সর্বশেষ সংবাদ:
সকালের মধ্যেই ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু জেলে না গেলে বুঝতাম না কত বড় জুলুমের শাসন ড. ইউনূস করে দিয়েছে: আনিস আলমগীর ২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার ইসরায়েলের সামরিক ঘাঁটি ও অস্ত্রাগারে হামলার দাবি আইআরজিসির ‘সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর’ কেউ ভোট দিতে পারেননি, এমন অভিযোগ পাননি: সিইসি ক্ষমতার তীব্র লড়াই শেষে মোজতবা খামেনি যেভাবে সর্বোচ্চ নেতা

পায়ে কামড়, কুইন্সে কুকুরকে গুলি করে হত্যা পুলিশ কর্মকর্তার

Reporter Name
  • Update Time : Friday, November 7, 2025
  • 110 Time View

কর্তৃপক্ষের বরাত দিয়ে ডেইলি নিউজ জানায়, সকাল আটটার ঠিক আগে ক্যামব্রিয়া হাইটসের ওয়ানফোর্টিন্থ রোড ও ওয়ানফিফটিফিফথ স্ট্রিট এলাকায় কিছু কুকুর বাসিন্দাদের তাড়া করছে বলে কল পায় পুলিশ। এর ভিত্তিতে ঘটনাস্থলে যান ওই কর্মকর্তা।

কুইন্সে বৃহস্পতিবার সকালে পায়ে কামড় দেওয়া এক কুকুরকে গুলি করে হত্যা করেছেন নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির এক কর্মকর্তা।

কর্তৃপক্ষের বরাত দিয়ে ডেইলি নিউজ জানায়, সকাল আটটার ঠিক আগে ক্যামব্রিয়া হাইটসের ওয়ানফোর্টিন্থ রোড ও ওয়ানফিফটিফিফথ স্ট্রিট এলাকায় কিছু কুকুর বাসিন্দাদের তাড়া করছে বলে কল পায় পুলিশ। এর ভিত্তিতে ঘটনাস্থলে যান ওই কর্মকর্তা।

পুলিশের ভাষ্য, ওই কর্মকর্তা দুটি কুকুরকে বাগে আনার চেষ্টা করছিলেন। ওই সময় পেছন থেকে এসে একটি কুকুর তার পায়ে কামড় বসায়, যা কর্মকর্তাকে গুলিতে তাড়িত করে।

ডেইলি নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, পুলিশ কর্মকর্তাকে স্থিতিশীল অবস্থায় জ্যামাইকা হসপিটালে নেওয়া হয়, যেখানে তিনি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে।

তার গুলিতে কুকুরটির মৃত্যু হয় ঘটনাস্থলেই।

কুকুরটি কোন প্রজাতির, তা জানা যায়নি। এ ছাড়া পুলিশ কর্মকর্তার জেন্ডার কিংবা তিনি কতটি গুলি ছুড়েছেন, সে বিষয়েও তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com