February 1, 2026, 4:16 pm
সর্বশেষ সংবাদ:
হত্যা মামলার আসামির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮ আমি নির্বাচনে পাস করব ইনশাআল্লাহ : মানিকগঞ্জে বিএনপি প্রার্থী শান্ত এভাবে পদত্যাগ করলে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা হয়ে যাবে: ডাকসু নেতা সর্বমিত্র ১২ তারিখ মানুষের ভাগ্য পরিবর্তনের দিন: তারেক রহমান সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা শঙ্কিত: শিবির সভাপতি গুপ্ত ছিলাম কারাগারে দফায় দফায়: জামায়াত আমির ট্রাম্প-নেতানিয়াহু ও ইইউ ইরানের বিক্ষোভ উসকে দিয়েছে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান জামায়াতের জান্নাতের টিকিট বিক্রির প্রমাণ দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেবো: মুজিবুর রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরানে বিস্ফোরণ, নিহত ১ রুশ তরুণীদের সঙ্গে সম্পর্কের পর যৌনরোগে আক্রান্ত হন বিল গেটস

শেখ হাসিনা-কামালের দণ্ড বাড়াতে আপিল করবে প্রসিকিউশন

Reporter Name
  • Update Time : Thursday, November 27, 2025
  • 62 Time View

নিউজ ডেস্ক:
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দণ্ড বাড়ানোর জন্য উচ্চ আদালতে আপিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত অপরাধে তাদের বিরুদ্ধে ঘোষিত রায়ের পূর্ণাঙ্গ কপি বুধবার প্রকাশের পর আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম সাংবাদিকদের জানান, একাধিক অভিযোগে মৃত্যুদণ্ড দিলেও একটি অভিযোগে দুইজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এই সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে প্রসিকিউশন উচ্চ আদালতে আপিল করবে।

গত ১৭ নভেম্বর গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম রায়।

রায়ে তাদের বিরুদ্ধে আরেক অভিযোগে আমৃত্যু কারাদণ্ডও দেওয়া হয়। একইসঙ্গে দুজনের বাংলাদেশে থাকা সম্পদ জব্দ করে তা জুলাই আন্দোলনের ‘শহীদ ও আহতদের ক্ষতিপূরণ’ হিসেবে প্রদানের নির্দেশ দেন আদালত।

এ মামলায় রাজসাক্ষী হিসেবে থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনিই মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com