August 29, 2026, 2:48 am
সর্বশেষ সংবাদ:
দুর্নীতিবাজরা দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে: মুফতি রেজাউল যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে গ্রেফতার দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’ নেপালে ৫ লাখ ডলার সহায়তা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাষ্ট্র নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জ্বালানি বাজারে অস্থিরতা, গভীর সংকটে মধ্যপ্রাচ্য হাওরের ফসলরক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট, আতঙ্কে কৃষক ঘুস নেওয়ার দায়ে এসিল্যান্ড অফিসের খারিজ সহকারী বরখাস্ত বিমান ভাড়াসহ সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী যাবেন মালয়েশিয়া

হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানের ভিডিওটি পুরনো

Reporter Name
  • Update Time : Tuesday, December 2, 2025
  • 143 Time View
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সোমবার রাতে জানান, তারেক রহমান শিগগির দেশে ফিরবেন। এই ঘোষণার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরনো ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে যে এটি তারেক রহমানের দেশে ফেরার সঙ্গে সংশ্লিষ্ট। তবে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট জানিয়েছে, ভিডিওটি পুরনো এবং বর্তমান পরিস্থিতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

ভিডিওটি ফেসবুকে শেয়ার করে অনেকে বলছেন, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানকে দেখা গেছে।

কেউ কেউ দাবি করছেন, তিনি দেশে ফিরছেন। কিন্তু দ্য ডিসেন্ট বলছে, ভিডিওটি চলতি বছরের জুন মাসের। সে সময় তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা বাংলাদেশ থেকে লন্ডনে পৌঁছালে তিনি তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান। ভিডিওটি তখনকার সেই মুহূর্তেই ধারণ করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com