July 4, 2026, 8:24 am
সর্বশেষ সংবাদ:
বাংলাদেশ প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়: সমাজকল্যাণমন্ত্রী দুর্নীতির দায়ে মলদোভার প্রধানমন্ত্রীর পদত্যাগ খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, শিগগিরই বৈঠকে বসবে দুই নেতা ‘কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান বাংলাদেশের বাস্তবতা তৈরি হয়েছে’ খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান মেসিদের ম্যাচে ঝড়ের পূর্বাভাস আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল

নির্বাচনে দায়িত্ব পালনে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি

Reporter Name
  • Update Time : Tuesday, December 9, 2025
  • 176 Time View
195

নিউজ ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ জন বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সাথে সুপ্রিম কোর্টে সাক্ষাৎ করেন সিইসি।

এ সময়, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিচার বিভাগের সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। দেশের নির্বাচনি তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সাথে দেখা করেন সিইসিরা। তবে আজ সিইসি একাই এসেছেন তার সচিবকে নিয়ে।

অপরদিকে, আগামীকাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা পরদিন বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করার বিষয়ে নিশ্চিত করেছেন ইসি আব্দুর রহমানেল মাছউদ।

তিনি জানান, তফসিলে নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতার বিষয়ে আহ্বান জানাবেন সিইসি। রেওয়াজ অনুযায়ী আগামীকাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে নাসিরুদ্দিন নেতৃত্বাধীন কমিশন। এর আগে, আজ সকালে প্রস্তুতির সার্বিক বিষয় নিয়ে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেন সিইসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com