October 27, 2026, 4:09 pm
সর্বশেষ সংবাদ:
১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ–জাপান যৌথ ঘোষণায় বাড়িঘর নিরাপদ রাখতে নবীজির শেখানো ৫ আমল নিজের নামে রেলওয়েতে প্রায় কোটি টাকার বিল, জানেনই না গৃহিণী কোহিনূর ঢাকায় পর্যটন মেলা শুরু বৃহস্পতিবার, অংশগ্রহণে ২০টিরও বেশি দেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে আবেদন চার ধাপে, ১ নভেম্বর শুরু এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা গ্রিড বিপর্যয়, বিদ্যুৎ বিভ্রাটে সচিবালয়সহ ঢাকা ও চট্টগ্রামের অনেক এলাকা জাল সনদে চাকরি: প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা শেখ হাসিনা দেশে ফিরলে ন্যায়বিচারের মুখোমুখি হবেন, মব নয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসলামী ব্যাংকের এক শাখা থেকেই ৬৩ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীসহ ১৫ জনের নামে মামলা

আগামী ২৫শে ডিসেম্বর আমি দেশে ফিরে যাচ্ছি: তারেক রহমান

Reporter Name
  • Update Time : Wednesday, December 17, 2025
  • 193 Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার নিজেও তার দেশে ফেরার তারিখ উল্লেখ করেছেন। বিজয় দিবস উপলক্ষে লন্ডনে এক আলোচনা সভায় তিনি বলেছেন, ‘ইনশাআল্লাহ, আমি আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরে যাবো। আপনাদের সঙ্গে দীর্ঘ প্রায় ১৮ বছর কাজ করেছি।’

লন্ডনে বাংলাদেশ সময় বুধবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে অনুষ্ঠিত সভায় তারেক রহমান আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করার আশাবাদ ব্যক্ত করেন।

তারেক রহমান বলেন, ‘সামনের পথ অসম্ভব কঠিন। কঠিন পথ পাড়ি দিতে হবে। অনেকে সুন্দর কথা সুন্দর বলতে পারবেন কিন্তু আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে, যদি কঠিন পথ পাড়ি দিতে চাই।’

কয়েকটি পরিকল্পনার কথা তুলে ধরার জন্য এসময় তিনি উপস্থিতির উদ্দেশে বলেন, ‘আমি কি কিছু সময় পাবো?’ উপস্থিত অনেকে ‘সারা রাত’ বললে তারেক রহমান যোগ করেন, ‘সারা রাত পারবো না ভাই। সকালে কাম আছে, আপনাদেরও কাম আছে।’

এরপর তারেক রহমান ৩১ দফার বিষয়ে আলোচনা শুরু করেন। নির্বাচনি পরিকল্পনার অংশ হিসেবে ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলেন।

একপর্যায়ে তারেক রহমান তার পেছনে দাঁড়ানো নেতাদের সরে যেতে অনুরোধ করেন। এরপর আলোচনা চালিয়ে যাবেন কিনা, জানতে চান। শ্রোতাদের সম্মতি পেয়ে আবারও পরিবার কার্ড ও কৃষক কার্ড নিয়ে কথা বলেন।

উল্লেখ্য, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। সর্বশেষ, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com