একটি পক্ষ ধর্মের নামে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে : নুরুল আমিন
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন বলেছেন, ‘একটি পক্ষ আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা বলছে রোজা ও পূজা এক। তারা ধর্মের নামে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। আপনারা নেতাকর্মীরা সাধারণ মানুষকে বিভ্রান্ত না হতে কাজ করুন। সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার সাহেরখালী ও কাটাছরা ইউনিয়নে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। বিএনপির এই নেতা আরো বলেন, ‘দীর্ঘ ১৭ বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে। এখন আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে বিজয় করুন। ভোটের দিন আপনারা ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে গিয়ে প্রথমে আপনার ও পরিবারের ভোট আগে দিয়ে দিবেন।...