July 3, 2026, 5:04 am
সর্বশেষ সংবাদ:
কাবা শরীফ তাওয়াফের ইতিহাস অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ

কুমিল্লায় এনসিপির দুই দিনব্যাপী পদযাত্রা ও পথসভা শুরু আজ

Reporter Name
  • Update Time : Tuesday, January 27, 2026
  • 83 Time View
92
সুশাসন, রাষ্ট্রীয় সংস্কার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লায় দুই দিনের পদযাত্রা ও পথসভা কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) কুমিল্লা নগরীতে এবং পরদিন বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে।

নির্বাচনী এসব পদযাত্রার নেতৃত্ব দেবেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পদযাত্রা ও পথসভার বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ্।

জানা গেছে, গণভোটে হ্যাঁ, শাপলাকলি ও ১১ দলীয় জোটের প্রার্থীদের সমর্থনে প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কুমিল্লা টাউন হল মাঠে একটি পথসভা অনুষ্ঠিত হবে। ওই পথসভায় বক্তব্য রাখবেন সাবেক উপদেষ্টা ও এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ্ বলেন, সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা, দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করা এবং গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার প্রচারণার উদ্দেশ্যে দেশজুড়ে ১১ দিনব্যাপী এই নির্বাচনী পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি। এ পদযাত্রা ও পথসভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি ১১ দলীয় জোট প্রার্থীদের জন্য ভোট চাওয়া হবে।

তিনি আরো বলেন, পদযাত্রায় ১১ দলীয় জোটের জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com