February 4, 2026, 9:34 pm
সর্বশেষ সংবাদ:
বাংলা‌দে‌শের বন্ধু থাক‌বে, আমরা কাউকে প্রভু মানব না: জামায়াতের আমির আপনার কি নিজের নাম নেই, নাকি পরিচয়ই- আপনি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী: খালিদুজ্জামানকে রিজভী হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ বরিশালে জামায়াত আমিরের বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল জামায়াত সেক্রেটারি জেনারেলের এক্স অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার এবার জোড়া ভূমিকম্পে কাঁপল দেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে কূটনীতিকেরা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে জামায়াত: এ্যানি নির্বাহী আদেশের মাধ্যমে আ. লীগকে হাওয়ায় উড়িয়ে দেওয়া যাবে না : সাবির মুস্তফা সুদানে আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ

বাংলা‌দে‌শের বন্ধু থাক‌বে, আমরা কাউকে প্রভু মানব না: জামায়াতের আমির

Reporter Name
  • Update Time : Wednesday, February 4, 2026
  • 16 Time View

নিউজ ডেস্ক:
বাংলা‌দে‌শে বন্ধু থাক‌বে, আমরা কোথাও কাউকে প্রভু মানব না, কোথাও কো‌নো আধিপত‌্যবা‌দের কা‌ছে মাথা নত করব না ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন বাংলা‌দেশ জামায়া‌তে ইসলা‌মীর আমির ডা. শ‌ফিকুর রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপু‌রে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জো‌টে‌রে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান ব‌লেন, ‘কুড়িগ্রামের প্রধান সমস্যা নদীভাঙন। এই কুড়িগ্রাম জেলার দুঃখ হলও প্রধান তিনটি নদী।

বর্ষা এলেই নদীপাড়ের মানুষের চিন্তা শুরু হয়ে যায়, কখন কার বসতবাড়ি ভেসে যায়। এই নদীগুলোকে দিনের পর দিন একটি সুবিধাবাদী শ্রেণি হত্যা করেছে।’
তিনি আরো বলেন, ‘নদীগুলোকে কঙ্কাল বানানো হয়েছে। নদীভাঙন রোধে যত বাজেট হয়েছে সবগুলো তাদের পেটের ভেতরে গেছে। আমরা ক্ষমতায় এলে ওই চোরদের মুখে হাত ঢুকিয়ে পেট থেকে সব টাকা বের করে নিয়ে আসব।’

সীমান্তে হত্যা প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘অতীতে সীমান্তে আমাদের দেশের মানুষকে পাখির মতো গুলি করে মারা হয়েছে। কোনো বিচার পাইনি। আমি ফেলানীর বা‌ড়ি‌তে গি‌য়ে‌ছিলাম।

তার বাবা-মায়ের চো‌খে পানি নয়, রক্ত দেখে এসেছি। আমরা ক্ষমতায় গেলে আর কোনো ফেলানীকে কাঁটাতারে ঝুলে থাকতে হবে না।’
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই এ দেশের ১৮ কোটি মানুষের বিজয়। তিস্তাপাড়ের উত্তরবঙ্গকে কৃষিশিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। এখানে সবাই কাজ পাবে। কেউ বেকার থাকবে না।’

এর আগে এদিন সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে পৌঁছান জামায়াতের আমির। সেখান থেকে বিশেষ নিরাপত্তায় গাড়িবহরে তিনি জনসভাস্থলে যান।

নারী শ্রমিকদের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, ‘কর্মক্ষেত্রে বিশেষ করে মায়েদের প্রতি বৈষম্য ও অসম্মান রয়েছে। সমান কাজ করেও নারী শ্রমিকরা অনেক ক্ষেত্রে কম মজুরি পান। জামায়াত ক্ষমতায় গেলে কর্মস্তল থেকে আবাসস্থলে নারীরা শতভাগ নিরাপত্তা ও সম্মান পাবেন। এটি মায়েদের কাছে আমাদের প্রথম ওয়াদা।’

জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. আজিজুর রহমান স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বক্তব্য দেন।

এছাড়া কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আতিকুর রহমান, কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী ও কুড়িগ্রাম-৪ আসনের জামায়াত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমানসহ জেলা ও উপ‌জেলা নেতাকর্মীরা বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com