October 27, 2026, 9:51 am
সর্বশেষ সংবাদ:
উষ্ণ অভ্যর্থনা, গার্ড অব অনারের পর তারেক রহমানের সঙ্গে বৈঠকে সানায়ে তাকাইচি জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত পত্রিকা: ‘প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ’লীগপন্থী কর্মকর্তারা’ চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের চাকরি, আবেদন ৮ ডিসেম্বরের পর্যন্ত ‘অর্ণব’ রূপ নিয়েছে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে, ৩ নম্বর সতর্কতা জাহাজ নির্মাণ শিল্প: হাতছাড়া হচ্ছে অপার সম্ভাবনা যুদ্ধের হিসাব, জনতার রায়—নেতানিয়াহুর ভাগ্যপরীক্ষার দিন আজ যুক্তরাষ্ট্রে ভোট জালিয়াতি ধরিয়ে দিলে মিলবে ১০ লাখ ডলার: ট্রাম্প ছাত্র আন্দোলন কীভাবে সার্বিয়ার ভুচিচের ১৪ বছরের ক্ষমতার পতন ঘটাল নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে জামায়াত: এ্যানি

Reporter Name
  • Update Time : Tuesday, February 3, 2026
  • 180 Time View

লক্ষ্মীপুরে একটি প্রিন্টার্সের দোকান থেকে অবৈধভাবে প্রস্তুতকৃত ১৬ ঘর বিশিষ্ট ভোটের ৬ টি সীলসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনাসহ বিভিন্ন স্থানে পেস্টুন ছেঁড়া ও জামায়াতে ইসলামীর জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। এসময় জালিয়াতি ও ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে শহরের গোডাউন রোড এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয়ে জরুরি এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি জানান, সীলসহ সোহেল রানা নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে জামায়াত কর্মী বলে জানতে পেরেছি। হয়তো বা তার পদ পদবীও রয়েছে। একটি কম্পিউটারসহ ৬টি সীল জব্দ করা হয়েছে। সীলগুলো কে বানিয়েছে, যারা বানিয়েছে, নিশ্চই এর পেছনে অনেক কলকব্জা রয়েছে এবং একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের হিসাব নিকাশ রয়েছে। এর বাহিরে যে আরও অনেক জায়গায় সীল বানানো হয়নি সেটা প্রশাসনকে অবশ্যই সতর্ক এবং সজাগ থেকে প্রকৃতভাবে কোথায় কোন জায়গায় এ ধরণের জালিয়াতি হচ্ছে আগে থেকে ব্যবস্থা নিতে হবে। সীলের পাশাপাশি নিশ্চয়ই ব্যালট বানানোরও ঘটনা ঘটতে পারে।

তিনি আরও বলেন, সোহেলের সীল বানানোর পেছনে কার ইন্ধন, কোন প্রার্থীর -কোন নেতার ইন্ধন কিভাবে এই সীলগুলো বানানো হল এটা খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাছাড়া প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে জাল ভোট এবং জালিয়াতি করতে না পারে সে ব্যবস্থা করতে হবে। সরকারকে নির্বাচন কমিশনকে এ উদ্যোগ গ্রহণ করতে হবে। শুধু লক্ষ্মীপুর নয় সারাদেশেই বিভিন্ন কারখানায় বিভিন্ন প্রিন্টার্সে সীল ও ব্যালট প্রস্তুতের প্রচেষ্টা ষড়যন্ত্রে তারা লিপ্ত রয়েছে।

সম্প্রতি জাল ভোট দেওয়ার লক্ষ্যে জামায়াত ৫০ হাজার বোরকার অর্ডার দিয়েছেন বলে মন্তব্য করে আসছেন এ্যানি চৌধুরী। এ বক্তব্যের কোন প্রমাণ আছে কি না সাংবাদিকের এমন প্রশ্নে এ্যানি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে হয় এটা প্রমাণসহ আজকে মারইয়াম প্রিন্টার্স থেকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বুঝা গেছে শুধু বোরকা নয়, বোরকার ভেতরে সীলকৃত ব্যালট থাকার মতো পরিস্থিতি তারা সৃষ্টি করেছে। বোরকার ভেতরেই এই প্রচেষ্টা তারা করবে।

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান, লক্ষ্মীপুর-৩ আসনের নির্বাচনের প্রধান সমন্বয়ক ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com