April 9, 2026, 5:54 am
সর্বশেষ সংবাদ:

যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

Reporter Name
  • Update Time : Wednesday, April 8, 2026
  • 14 Time View

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গুতেরেস সংশ্লিষ্ট সকল পক্ষকে ‘আন্তর্জাতিক আইনে’র অধীনে তাদের বাধ্যবাধকতাগুলো মেনে চলার এবং যুদ্ধবিরতির শর্তাবলী অনুসরণ করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, এ পদক্ষেপটি এ অঞ্চলে একটি স্থায়ী ও ব্যাপক শান্তি প্রতিষ্ঠার পথ প্রশস্ত করতে সহায়ক হবে।

এছাড়াও বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা এবং মানবিক দুর্ভোগ লাঘব করতে বৈরিতার অবসান জরুরিভাবে প্রয়োজন বলেও জানান তিনি।

মুখপাত্র ডুজারিক আরও নিশ্চিত করেছেন যে, ওই অঞ্চলে স্থায়ী শান্তি প্রচেষ্টায় সহায়তা করতে জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত দূত জ্যঁ আরনল্ট বর্তমানে সেখানে অবস্থান করছেন।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com