July 1, 2026, 5:31 pm
সর্বশেষ সংবাদ:
আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারীর

Reporter Name
  • Update Time : Wednesday, June 3, 2026
  • 49 Time View
64

নিউজ ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্ন তুলেছেন, কীভাবে খুনিরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়? বুধবার (৩ জুন) দুপুরে যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এই প্রশ্ন রাখেন। সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী কোনো ধরনের রাজনৈতিক নাটক বা ‘জজ মিয়া’ স্টাইল তদন্তের বিরোধিতা করে প্রকৃত খুনিদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অতীতে সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচার যেভাবে ঝুলে ছিল, এই হত্যাকাণ্ডের বিচার যেন কোনোভাবেই সেভাবে স্থবির না হয়ে যায়।

বেনাপোল সীমান্তে স্থানীয় শত শত মানুষের অংশগ্রহণে আয়োজিত এই পরিদর্শনে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারত ও বিএসএফেরর কঠোর সমালোচনা করেন। তিনি ভারতকে ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফকে ‘খুনি বাহিনী’ হিসেবে আখ্যায়িত করে সীমান্ত হত্যার বিচার দাবি করেন। গত ৩১ মে থেকে ২ জুন পর্যন্ত বেনাপোলের বিপরীতে হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ-এর জোরপূর্বক লোকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর (পুশইন) চেষ্টার ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি।

সীমান্তবাসীর দুর্দশার চিত্র তুলে ধরে তিনি বলেন, কর্মসংস্থানহীন সীমান্ত এলাকায় মানুষ জীবিকার তাগিদে নয়, বরং পরিস্থিতির শিকার হয়। তিনি সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) ঢেলে সাজানোর দাবি জানান। তার ভাষ্যমতে, বিজিবিকে কেবল নামমাত্র অস্ত্রে সীমাবদ্ধ না রেখে আধুনিক ভারী অস্ত্র, পেট্রোলিং কার এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও বেতন বাড়াতে হবে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, অপরাধী হলেও বিচারবহির্ভূতভাবে সীমান্তে কাউকে গুলি করে হত্যা করা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। সীমান্ত হত্যার প্রতিটি ঘটনার জন্য ভারতকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পরিশেষে তিনি ৭১, ৯০ ও ২৪-এর গণ-আন্দোলনের চেতনা ধারণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, রক্ত দিয়ে হলেও দেশের এক ইঞ্চি ভূখণ্ড বা সার্বভৌমত্বের ওপর আঘাত মেনে নেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com