July 1, 2026, 3:21 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে রুখে দিতে রাজপথে সোচ্চার পদবঞ্চিত যুবদল নেতারা

Reporter Name
  • Update Time : Wednesday, June 24, 2026
  • 44 Time View
14

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে রুখে দিতে রাজধানীর পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে পদবঞ্চিত যুবদল নেতারা।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২ টায় মিছিলটি পল্টন ফার্স হোটেলের সামনে থেকে শুরু হয়ে নাইট অ্যাংগেল মোড় হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়।

মিছিল শেষে নেতারা বলেন, গত অন্তর্বতীকালিন সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে কোনভাবেই রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিটি অলিগলিতে পাহারা বসিয়ে তাদেরকে প্রতিহত করবে।

এ সময় উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম রফিক, সাবেক সহ-সভাপতি ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ মোঃ হুমায়ুন কবির, সাবেক সহ-সভাপতি ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ সাজ্জাদ হোসেন উজ্জ্বল, সাবেক সহ-সভাপতি ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ জাকির হোসেন খান সাবেক সহ-সভাপতি ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ মোঃ দুলাল হোসেন, সাবেক সদস্য (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, খালিদ মাহমুদ মাসুদ সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, আবুল হাসান সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, আনোয়ার জাহিদ সাবেক সহ-সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, শরীফ মোহাম্মদ ফরহাদ দিপু সাবেক সহ-সভাপতি ছাত্রদল ঢাবি আরিফুল ইসলাম আরিফ সাবেক সহ-সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, কাজী মেজবাউল আলম সাবেক সহ সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, মুজাহিদুল ইসলাম সাবেক সহ-সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,আজিজুল হক পাটোয়ারী সাবেক সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, কোয়েল হোসেন সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, সবুর খান সাগর সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, স্বপন মন্ডল সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, মিরাজ আজিম সাবেক ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, মাজেদুল ইসলাম মাসুম সাবেক সহ ক্রীড়া সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, রবিউল হাসান আরিফ সাবেক সহ ক্রীড়া সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, মহিবুল্লাহ জয় সাবেক সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, এম কামরুল হাসান সাবেক সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, জসীম উদ্দিন শোভন সাবেক ছাত্রদল নেতা ঢাবি, ফরিদ খান সাবেক সহ সভাপতি ছাত্রদল ঢাবি, রোকনুজ্জামান রোকন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, খলিলুর রহমান জনি সাবেক সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, আমিনুল হক কাকন সাবেক ছাত্রদল নেতা জবি,কবির আহমেদ সাবেক সাধারণ সম্পাদক আইইআর ঢাবি, নজরুল ইসলাম নজরুল সাবেক ছাত্রনেতা জবি, দুলাল মাতব্বর সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগর পূর্ব, মানিক হোসেন সাবেক ছাত্রদল নেতা মহানগর পশ্চিম, মহিউদ্দিন বেগ সুজন সাবেক ছাত্রদল নেতা ঢাবি, অ্যাড. ইমরান সাবেক ছাত্রদল নেতা জবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com