July 1, 2026, 1:15 am
সর্বশেষ সংবাদ:
বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন জুলাই অভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা, ঋণের ১৬ কিস্তি পরিশোধ

চট্টগ্রাম হাটহাজারীতে ৪২ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিসসহ গ্রেপ্তার ২, পিকআপ জব্দ

Reporter Name
  • Update Time : Monday, June 29, 2026
  • 7 Time View
9
জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারীতে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২৯ জুন) ভোরে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের হাটহাজারী পৌরসভা এলাকার ওয়ালটন শোরুমের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চোরাই কাপড় বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত কাপড়ের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪১ লাখ ৭১ হাজার ৯০০ টাকা।
​গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আলমগীর হোসেন (৪২) ও মো. সেলিম (৩৪)।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি সীমান্ত এলাকা থেকে একটি মিনি ট্রাকে (পিকআপ) করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কাপড়ের চালান চট্টগ্রামের দিকে আসছে—এমন একটি গোপন সংবাদ পায় পুলিশ। এই তথ্যের ভিত্তিতে হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল মহাসড়কের ওই অংশে বিশেষ চেকপোস্ট বসায়। ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে একটি সন্দেহভাজন সিঙ্গেল ক্যাবিন পিকআপকে থামানোর সংকেত দেয় পুলিশ। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ২৩৮ পিস ভারতীয় শাড়ি এবং ২৪৬ পিস থ্রি-পিস উদ্ধার করা হয়।
​জব্দকৃত মালের হিসাব: পুলিশের দেওয়া তথ্যমতে, উদ্ধার হওয়া শাড়িগুলোর আনুমানিক মূল্য ৩৫ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা এবং থ্রি-পিসগুলোর মূল্য প্রায় ৬ লাখ ৩৬ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য ৪১ লাখ ৭১ হাজার ৯০০ টাকা।
​হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে এসব ভারতীয় কাপড় দেশে আনা হয়েছিল। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজই সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com