মাইক্রোবাসের বিরুদ্ধে মামলা, পুলিশের হেলমেট নিয়ে পালানোর চেষ্টা চালকের
Reporter Name
Update Time :
Friday, August 21, 2026
12 Time View
মাইক্রোবাসের বিরুদ্ধে মামলা, পুলিশের হেলমেট নিয়ে পালানোর চেষ্টা চালকের
রাজধানীর শনির আখড়া এলাকায় ট্রাফিক পুলিশের মোটরসাইকেল থেকে হেলমেট চুরি করে পালানোর সময় সজীব (২৮) নামের এক মাইক্রোবাস চালককে আটক করেছে পুলিশ। ট্রাফিক ডেমরা জোনের সদস্যরা তাকে হাতেনাতে ধরে ফেলে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।ঘটনার সূত্রপাত বুধবার রাতে, যখন একটি মাইক্রোবাসের বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মামলা করা হয়। ট্রাফিক সার্জেন্ট যখন আইন প্রয়োগে ব্যস্ত ছিলেন, সেই সুযোগে চালক সার্জেন্টের সরকারি মোটরসাইকেলে রাখা হেলমেটটি সরিয়ে নিজের গাড়িতে তুলে নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। তবে এক লেগুনা চালক বিষয়টি দেখে ফেলায় ট্রাফিক পুলিশ সদস্যরা তাৎক্ষণিক ধাওয়া করে তাকে আটক করে। পরবর্তীতে উদ্ধারকৃত হেলমেটসহ অভিযুক্ত ব্যক্তিকে যাত্রাবাড়ী...
17
রাজধানীর শনির আখড়া এলাকায় ট্রাফিক পুলিশের মোটরসাইকেল থেকে হেলমেট চুরি করে পালানোর সময় সজীব (২৮) নামের এক মাইক্রোবাস চালককে আটক করেছে পুলিশ। ট্রাফিক ডেমরা জোনের সদস্যরা তাকে হাতেনাতে ধরে ফেলে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ঘটনার সূত্রপাত বুধবার রাতে, যখন একটি মাইক্রোবাসের বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মামলা করা হয়। ট্রাফিক সার্জেন্ট যখন আইন প্রয়োগে ব্যস্ত ছিলেন, সেই সুযোগে চালক সার্জেন্টের সরকারি মোটরসাইকেলে রাখা হেলমেটটি সরিয়ে নিজের গাড়িতে তুলে নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। তবে এক লেগুনা চালক বিষয়টি দেখে ফেলায় ট্রাফিক পুলিশ সদস্যরা তাৎক্ষণিক ধাওয়া করে তাকে আটক করে। পরবর্তীতে উদ্ধারকৃত হেলমেটসহ অভিযুক্ত ব্যক্তিকে যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।