August 24, 2026, 3:36 am
সর্বশেষ সংবাদ:
ঢাবি থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থী স্থানান্তরের সিদ্ধান্ত মেট্রোরেলের নিচে সিসি ক্যামেরা আছে কি না, জানতে চান হাইকোর্ট ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির বিজ্ঞাপন দিলো হ্যাকার গ্রুপ ঈদে মিলাদুন্নবীতে প্রাথমিক বিদ্যালয়ে পালন করতে হবে যেসব কর্মসূচি ঢাকায় নন-এমপিও শিক্ষকদের অবস্থান কর্মসূচি আজ ইমরান খানের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দেশের সাবেক ২১ অধিনায়কের চিঠি ব্যবসায়িক লেনদেন বা অংশীদারি নিয়ে প্রতারণায় ফৌজদারি মামলাও চলবে চট্টগ্রাম নগর পুলিশের ৭ পরিদর্শককে বদলি-পদায়ন ক্যারম খেলার নামে ‘ঈদগাহ মাঠ’ দখলে নিলেন প্রভাবশালী বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ

বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 31 Time View

ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের প্রক্রিয়া আসন্ন। এই গুরুত্বপূর্ণ আলোচনার ঠিক আগেই নতুন করে নিজেদের দাবি সামনে নিয়ে এসেছে ভারতের বিহার রাজ্য। তারা অভিযোগ তুলেছে যে, অতীতে গঙ্গার পানি ভাগাভাগির ক্ষেত্রে বিহারের স্বার্থ সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। রাজ্যটির দাবি, ফারাক্কা ব্যারাজে আসা পানির বড় একটি অংশ বিহারের নদী অববাহিকা থেকে আসলেও, তারা সেচ, শিল্প ও পানীয় জলের জন্য পর্যাপ্ত পানি পায় না।

এই প্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে বিহারের নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নয়াদিল্লিতে আয়োজিত ওই আলোচনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাজ্যটির প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন যে, আসন্ন চুক্তি নবায়নের সময় বিহারের স্বার্থ এবং তাদের উদ্বেগের বিষয়গুলো যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার চৌধুরী জানিয়েছেন, পানিসম্পদ ব্যবস্থাপনা ও বন্যার ঝুঁকি কমানোর মতো বিষয়গুলো নিয়েও কেন্দ্রীয় সরকারের ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com