August 24, 2026, 12:17 pm
সর্বশেষ সংবাদ:
উসকানি ও প্ররোচনার অভিযোগে শ্যামল দত্তসহ ৩ সাংবাদিক ট্রাইব্যুনালে আওয়ামী লীগের ‘বালু সাত্তার’ এখন বিএনপির দোসর ঈদে মিলাদুন্নবীর (স.) অনুষ্ঠান মঙ্গলবার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি প্রশ্নের মুখোমুখি হতে চাননি মোদী, ট্রাম্পের ভুলেই ৪৫ মিনিট জেরা! নির্বাচনি কার্যপ্রক্রিয়ায় নারীর অংশীদারত্ব বাড়াতে চায় ইসি ইমরান খানের চিকিৎসায় ২১ সাবেক অধিনায়কের ৩ দাবি হাইকোর্টে নুসরাত হত্যা মামলার রায় আজ প্রভোস্টের কক্ষে তালা: ঢাবির ফজলুল হক হলের ভিপিকে শোকজ কার্যালয় ব্যবহার নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত ইরানের অর্থনীতি ‘ধসিয়ে দেওয়ার মতো’ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : Monday, August 24, 2026
  • 7 Time View

বগুড়া সদর উপজেলার আশোকোলা পূর্বপাড়া এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় সাইফুল ইসলাম (৫০) নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। রোববার রাতে বাঘোপাড়া বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে এক নাতির সামনেই তাকে নৃশংসভাবে কুপিয়ে জখম করা হয়। সাইফুল ইসলাম নুনগোলা ইউনিয়নের দুইবারের সাবেক সদস্য এবং পেশায় একজন খামারি ছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে ওত পেতে থাকা তিন যুবক তাকে গতিরোধ করে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে এবং গুরুতর অবস্থায় জমিতে ফেলে পালিয়ে যায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বর্তমানে নিহতের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ আলামত হিসেবে এক জোড়া জুতা ও একটি স্মার্টফোন জব্দ করেছে। বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানিয়েছেন, খুনের পেছনের কারণ উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করতে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com