August 25, 2026, 12:42 pm
সর্বশেষ সংবাদ:
ভূরুঙ্গামারীতে লুট হওয়া সারের ১১৫ বস্তা উদ্ধার ভারতে ফের রাস্তায় নামার ঘোষণা তেলাপোকা পার্টির সেদিন সালাম তালুকদারের সেই সাহস দেখেছি: খন্দকার মোশাররফ রোহিঙ্গা প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের তাগিদ অভিবাসন ব্যবস্থাপনায় বিদ্যমান ঘাটতি দূর করার আহ্বান শামা ওবায়েদের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এমপি আব্দুল গফুর প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব পুনর্বণ্টন বাণিজ্যিক কোচিংয়ে বিচারকদের সম্পৃক্ততায় সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা মাদরাসা শিক্ষায় আসছে বড় পরিবর্তন, কর্মসংস্থানমুখী হবে কারিকুলাম এক শতাংশও বাস্তবায়ন হয়নি এডিপি, ১০ মন্ত্রণালয়ের অগ্রগতি শূন্য

ভারতে ফের রাস্তায় নামার ঘোষণা তেলাপোকা পার্টির

Reporter Name
  • Update Time : Tuesday, August 25, 2026
  • 31 Time View

মেডিকেল ভর্তি পরীক্ষা বা নিট-এর প্রশ্নফাঁস নিয়ে আন্দোলনের চার সপ্তাহ পার না হতেই আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছে ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ‘তেলাপোকা জনতা পার্টি’ (সিজেপি)। মূলত সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার প্রতিবাদে আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে শান্তিপূর্ণ পদযাত্রার ডাক দিয়েছে তারা। ইন্ডিয়া গেট থেকে শুরু হয়ে এই মিছিলটি দিল্লি পুলিশ সদর দপ্তর পর্যন্ত যাওয়ার কথা রয়েছে।

সংগঠনটির অভিযোগ, গত জুলাই মাসে সরকার যেসব প্রতিশ্রুতি দিয়ে আন্দোলন থামাতে বাধ্য করেছিল, তার কোনোটিই এখনো পূরণ করা হয়নি। এর মধ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং নিট কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণের বিষয়টি অন্যতম। সিজেপি স্পষ্ট জানিয়েছে, সরকার টালবাহানা ও সময়ক্ষেপণের নীতি অবলম্বন করায় তারা বাধ্য হয়ে আবারও আন্দোলনের পথে হাঁটছে।

এবারের পদযাত্রায় নিট পরীক্ষায় ক্ষতিগ্রস্তদের পরিবার এবং পুলিশি নির্যাতনের শিকার ব্যক্তিরা নেতৃত্ব দেবেন বলে জানানো হয়েছে। সরকারের প্রতিশ্রুতি পালনে অবহেলা এবং সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী মামলা বাতিলের তালিকা প্রদানে বিলম্বের বিষয়গুলো সামনে এনে সিজেপি দেশজুড়ে তরুণ সমাজ ও শিক্ষার্থীদের এই পদযাত্রায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com