August 26, 2026, 9:28 am
সর্বশেষ সংবাদ:
টেকনোক্র্যট কোটায় দ্বৈত নাগরিকত্বধারীর প্রতিমন্ত্রী নিয়োগ অসাংবিধানিক: টিআইবি কঙ্গনার ‘বিকিনি’ মন্তব্য: এবার কৃতির পোশাক বিতর্কে জড়ালেন রাহুল গান্ধী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথসভা দুপুরে মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৪৫ অর্থ পাচার ঠেকাতে বাড়ছে আমদানিতে নজরদারি প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? মাদরাসা অধিদপ্তর নিয়ে অপপ্রচার, শিক্ষকদের শাস্তির হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ৯০০ পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ কানাডার নরসিংদীতে পুলিশের অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেফতার ২৩৭

জামায়াতের এমপির সঙ্গে সংরক্ষিত আসনের এমপির বাগযুদ্ধ

Reporter Name
  • Update Time : Wednesday, August 26, 2026
  • 9 Time View

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ ভবনে নতুন একটি পরিদর্শন কক্ষের উদ্বোধনকে কেন্দ্র করে সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলামের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। মঙ্গলবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে নামফলকে সংরক্ষিত আসনের এমপির নাম না থাকায় এবং তাকে প্রধান অতিথি না করায় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার সময় উপস্থিত অতিথিরা এই বিশৃঙ্খল পরিস্থিতিতে হতভম্ব হয়ে পড়েন। সংরক্ষিত আসনের এমপি বিলকিস ইসলাম নামফলকে শুধু আব্দুল মুনতাকিমের নাম থাকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বিষয়টি জাতীয় সংসদে তোলার হুমকি দেন। অন্যদিকে, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম পাল্টা যুক্তিতে বলেন, পরিদর্শন কক্ষটি সকল সংসদ সদস্যের জন্য উন্মুক্ত হলেও এলাকাভিত্তিক প্রতিনিধিত্বের কারণে সেখানে স্থানীয় এমপির নাম থাকাটাই স্বাভাবিক। দলবল নিয়ে এসে এমন আচরণ করা অনভিপ্রেত বলেও তিনি মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com