August 26, 2026, 10:28 am
সর্বশেষ সংবাদ:
আগামী শিক্ষাক্রমে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা: ক্রীড়া প্রতিমন্ত্রী যে শর্তে সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র আগামীর বিশ্ব হবে এআইয়ের লড়াই: এরশাদ উল্লাহ স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরে অসহায়দের মাঝে চাল বিতরণ টেকনোক্র্যট কোটায় দ্বৈত নাগরিকত্বধারীর প্রতিমন্ত্রী নিয়োগ অসাংবিধানিক: টিআইবি কঙ্গনার ‘বিকিনি’ মন্তব্য: এবার কৃতির পোশাক বিতর্কে জড়ালেন রাহুল গান্ধী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথসভা দুপুরে মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৪৫ অর্থ পাচার ঠেকাতে বাড়ছে আমদানিতে নজরদারি প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী

মাদরাসা অধিদপ্তর নিয়ে অপপ্রচার, শিক্ষকদের শাস্তির হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : Wednesday, August 26, 2026
  • 6 Time View

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কার্যক্রম এবং প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীদের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সম্প্রতি ফেসবুক, ইউটিউব ও হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন উসকানিমূলক পোস্ট বা কনটেন্ট প্রচারের প্রবণতা লক্ষ্য করা গেছে। অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ধরনের কর্মকাণ্ড কেবল অধিদপ্তরের সুনামের ক্ষতি করছে না, বরং শিক্ষক ও কর্মীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করছে, যা সরকারি শৃঙ্খলাবিধির পরিপন্থি ও গুরুতর অসদাচরণের শামিল। এ ধরনের ভিত্তিহীন প্রচারণা বন্ধের নির্দেশ দিয়ে অধিদপ্তর জানিয়েছে, ভবিষ্যতে কেউ এই নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অবগত করতে সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছেও এই বার্তার অনুলিপি পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com