August 28, 2026, 1:17 am
সর্বশেষ সংবাদ:
গ্রেফতার এড়াতে ছাদ থেকে লাফ দিয়ে আহত আ.লীগ নেতা সাবেক সচিব জাহাংগীর ও ধনঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল স্পিকারকে চিঠি: উন্নয়ন কাজে সংরক্ষিত এমপিদের তদারকিতে আপত্তি ৬৭ সংসদ সদস্যের রাশিয়ায় বিস্ফোরণে হতাহতদের প্রতি গভীর সমবেদনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিচারক-গাড়িচালকের অনাকাঙ্ক্ষিত ঘটনায় তদন্তের নির্দেশ বিএসইসিতে কর্মকর্তাদের দায়িত্বে রদবদল ইন্টারপোলে শেখ হাসিনার নামে রে’ড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন ফেনীর নতুন ডিসি মাহবুবউল করিম নিষিদ্ধ যুবলীগের চেয়ারম্যান পরশসহ পাঁচজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

Reporter Name
  • Update Time : Thursday, August 27, 2026
  • 6 Time View

বিদ্যুৎ ও গ্যাস সংকট, লাগামহীন দ্রব্যমূল্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলীয় সদস্যরা। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সরকারি তিনটি বিল উত্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমানের নেতৃত্বে তারা একযোগে অধিবেশন কক্ষ ত্যাগ করেন। বিরোধী পক্ষ অভিযোগ তুলেছে যে, জ্বালানি সংকটের কারণে কল-কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ শ্রমিকরা কর্মহীন হয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছেন।

সংসদে দেওয়া বক্তব্যে ড. শফিকুর রহমান জানান, জনগুরুত্বপূর্ণ এসব বিষয় নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি ও স্পিকারের কাছে বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ জানানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এছাড়া, গণভোটে জনগণের রায় পাওয়া গুরুত্বপূর্ণ সংস্কার অর্ডিন্যান্সগুলো ল্যাপস হতে দেওয়া এবং বেসরকারি দিবসে সরকারি বিল উত্থাপনকে তিনি সরকারি দলের স্বেচ্ছাচারিতা বলে আখ্যায়িত করেন। তিনি সতর্ক করে বলেন, বিচার বিভাগ ও নির্বাচনসহ বিভিন্ন সংস্কার কমিশন নিষ্ক্রিয় হয়ে পড়ায় দেশে আবারও পুরোনো ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com