October 24, 2026, 6:47 pm
সর্বশেষ সংবাদ:
ফেসবুকে সাংবাদিকদের নিয়ে মন্তব্য, তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন সব ওষুধ কিনতে হয় রোগীর, দুঃখ প্রকাশ করে টাকা দিলেন স্বাস্থ্যমন্ত্রী তৃণমূল ছেড়ে বিজেপির ‘কথামতো’ চলার পুরস্কার পেলেন ইউসুফ পাঠান এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ শেষ ১৭ বলে ৪৬ রান করে জিতল ভারত বগুড়াকে আধুনিক ও সমৃদ্ধ অঞ্চল গড়তে সরকারের মেগা পরিকল্পনা মেটালিক শাড়ি এবং সাদামাটা সাজে রানির আভিজাত্য, দেখুন ৬টি ছবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে ‘আঁতাত’ নিয়ে প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ গণ-অভ্যুত্থানের পরাজিত শক্তির বিপক্ষে অস্তিত্ব রক্ষায় পরস্পরের হাত ধরে রাখা দরকার: নিয়াজ আহমেদ

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে: নাহিদ ইসলাম

Reporter Name
  • Update Time : Sunday, August 30, 2026
  • 62 Time View

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে এক বার্তায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জোর দিয়ে বলেছেন, বাংলাদেশে রাষ্ট্রীয় মদদে গুমের যে ভয়াবহ সংস্কৃতি গড়ে উঠেছিল, তা যেন আর কখনোই ফিরে না আসে। তিনি গত দেড় দশকের আওয়ামী লীগ শাসনামলকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে বলেন, সে সময় গুমকে বিরোধীদের দমন করার অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। বিশেষ করে ‘আয়নাঘর’-এর মতো গোপন বন্দিশালায় চালানো অমানবিক নির্যাতনের ঘটনা বিশ্ববিবেককে নাড়া দিয়েছে।

নাহিদ ইসলাম বর্তমান সরকারের সংসদীয় কর্মকাণ্ড নিয়েও সংশয় প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, নতুন করে উত্থাপিত গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন সংক্রান্ত বিলগুলোতে দায়মুক্তির সুযোগ রয়ে গেছে, যা প্রকৃত বিচার পাওয়ার পথে অন্তরায়। তিনি মোংলায় গুম হওয়া মিরাজ শেখসহ বিগত সময়ে নিখোঁজ হওয়া সব ব্যক্তির নিরপেক্ষ তদন্ত দাবি করেন। একই সঙ্গে প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার এবং জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com