August 30, 2026, 4:14 am
সর্বশেষ সংবাদ:
সুপারি গাছে না ওঠায় যুবকের ছুরিকাঘাতে শিশু নিহত জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির ফরিদপুরে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট কোয়াবের নতুন উপদেষ্টা কমিটিতে সুজন-সালমা-হাবিবুল হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের বাল্যবিয়ে বন্ধ, ইউএনওর গাড়িতে হামলা করে বরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা গুমের প্রতিটি ঘটনার বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম রংপুরে ৪ খুন: ডিবি হেফাজতে সিদ্ধার্থের বাবা-ভাই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী ও প্রভাবমুক্ত ভোটের আশ্বাস স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

যমুনায় সরকারি ওষুধ ফেলার চেষ্টা, স্বাস্থ্য কর্মকর্তা ওএসডি

Reporter Name
  • Update Time : Sunday, August 30, 2026
  • 8 Time View

টাঙ্গাইলের ঘাটাইলে সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলে দেওয়ার চেষ্টার ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নইম মোহাম্মদ সোহেলকে ওএসডি করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী ৩০ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। গত বুধবার রাতে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিকআপভর্তি ওষুধ নদীতে ফেলার সময় স্থানীয়দের নজরে এলে তারা চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

ঘটনার পর মূল পরিকল্পনাকারীদের বাদ দিয়ে কেবল পিকআপ চালক আজমত আলীর বিরুদ্ধে চুরির মামলা দায়ের করায় স্থানীয় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধসহ বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি পালন করেছেন। শুক্রবার ও শনিবার টানা বিক্ষোভের মাধ্যমে তারা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা ঘেরাও করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশের আশ্বাসে বর্তমানে পরিস্থিতি শান্ত হলেও ঘটনার নেপথ্যে থাকা প্রভাবশালীদের আড়াল করার চেষ্টার অভিযোগ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com