August 29, 2026, 10:30 pm
সর্বশেষ সংবাদ:
নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী মাদক-বালুর বিরোধ নিয়ে যুবদল-শ্রমিকদল সংঘর্ষ, আহত ৬ ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসাশিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করলেন এনসিপি নেতারা কমিটি নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ চাঁদাবাজির প্রতিবাদ করায় নিজদলের কর্মীর হাতে যুবদল নেতা খুন গুমের জন্য এমন আইন আনতে চাই যাতে প্রতিটি ভুক্তভোগী বিচার পাবে বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ভূমিমন্ত্রী আমাদের ভাবমূর্তি মেধা ধ্বংস করতে মাদক ঢুকিয়ে দেওয়া হচ্ছে: পানিসম্পদ মন্ত্রী কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশ অস্থিতিশীলের অপচেষ্টা মোকাবিলা করবে বিএনপি রিসোর্টের ঘটনা ছিল আমাকে হত্যার নীল নকশা: মামুনুল হক

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

Reporter Name
  • Update Time : Saturday, August 29, 2026
  • 7 Time View

মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূলে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজধানীর রাজারবাগে পুলিশ সদর দপ্তরের আয়োজিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন। তিনি স্পষ্ট করেছেন যে, অপরাধ দমনে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং এ বিষয়ে তথ্যদাতাদের জন্য মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়েছে। ভারী অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা এবং পিস্তল বা শটগান উদ্ধারে ৫০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। এছাড়া সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস শেল উদ্ধারেও আলাদা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে, তথ্য প্রদানকারীদের পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে গোয়েন্দা সংস্থার সমন্বয়ে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com