August 29, 2026, 10:31 pm
সর্বশেষ সংবাদ:
নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী মাদক-বালুর বিরোধ নিয়ে যুবদল-শ্রমিকদল সংঘর্ষ, আহত ৬ ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসাশিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করলেন এনসিপি নেতারা কমিটি নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ চাঁদাবাজির প্রতিবাদ করায় নিজদলের কর্মীর হাতে যুবদল নেতা খুন গুমের জন্য এমন আইন আনতে চাই যাতে প্রতিটি ভুক্তভোগী বিচার পাবে বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ভূমিমন্ত্রী আমাদের ভাবমূর্তি মেধা ধ্বংস করতে মাদক ঢুকিয়ে দেওয়া হচ্ছে: পানিসম্পদ মন্ত্রী কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশ অস্থিতিশীলের অপচেষ্টা মোকাবিলা করবে বিএনপি রিসোর্টের ঘটনা ছিল আমাকে হত্যার নীল নকশা: মামুনুল হক

গাজীপুরে জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত

Reporter Name
  • Update Time : Saturday, August 29, 2026
  • 9 Time View

গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের কুড়ালের আঘাতে শ্বশুর মজিদ মোড়ল (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে জামালপুর কলাপট্টি এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। নিহতের ছেলে বিল্লাল হোসেন জানান, ঘাতক মোজাম্মেল হোসেন মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই তার স্ত্রী শাহানাজ বেগমকে নির্যাতন করতেন। এই কারণে শাহানাজ বাবার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, যা নিয়ে মোজাম্মেলের সঙ্গে তার শশুরের তীব্র দ্বন্দ্ব তৈরি হয়।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের তথ্যমতে, বিকেলে দোকান বসে থাকা অবস্থায় মোজাম্মেল হঠাৎ ব্যাগ থেকে কুড়াল বের করে মজিদ মোড়লকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত মোজাম্মেল পালিয়ে যান। কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ঘাতককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com