August 31, 2026, 1:37 am
সর্বশেষ সংবাদ:
ঢাকার ছয় থানায় পুলিশের অভিযানে গ্রেফতার ৭৬ এসএসসি ফেল শিক্ষার্থীদের নিয়ে নতুন পরিকল্পনা সরকারের মোটরসাইকেলে বস্তায় রাখা ছিল অস্ত্র, যুবক গ্রেফতার পরিচয় ছাড়াই বাসা ভাড়া, অপরাধীদের আশ্রয় নিয়ে শঙ্কা সাভার-আশুলিয়ায় চট্টগ্রামে যুবলীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ৩০ রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ লোডশেডিং নিয়ে লেখা ‘শেয়ার দেওয়ায়’ যুবককে অপহরণের অভিযোগ প্রতিনিয়ত সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে জামায়াত: রাশেদ খাঁন এসএসসি ফেল শিক্ষার্থীদের ব্যবসা করতে টাকা দেওয়ার কথা ভাবছে সরকার

এসএসসি ফেল শিক্ষার্থীদের ব্যবসা করতে টাকা দেওয়ার কথা ভাবছে সরকার

Reporter Name
  • Update Time : Sunday, August 30, 2026
  • 11 Time View

এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিশেষ নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। যারা প্রথাগত পড়াশোনায় ব্যর্থ হচ্ছে, তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন জানিয়েছেন, শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণের আওতায় আনার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে প্রয়োজনে আর্থিক প্রণোদনাও প্রদান করা হবে।

ড. মাহদী আমিন আরও জানান, বিগত সময়ে ফলাফল নিয়ে কৃত্রিমতা ও নম্বর প্রদানের যে সংস্কৃতি ছিল, তা থেকে বেরিয়ে এসে স্বচ্ছ মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে। এ বছর কোনো প্রকার গ্রেস মার্ক বা অতিরিক্ত নম্বর প্রদান করা হয়নি, যার ফলে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে। উল্লেখ্য, চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছে, যাদের ভবিষ্যৎ কর্মসংস্থান নিশ্চিত করতেই এই নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com