August 31, 2026, 8:56 am

বাথরুমে পড়ে ছিল নারীর মরদেহ, স্বামী-সন্তান নিখোঁজ

Reporter Name
  • Update Time : Monday, August 31, 2026
  • 6 Time View

ভারতের দিল্লির শাহাবাদ এলাকা থেকে সাবিলা খাতুন (২২) নামে এক তরুণী গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) নিজ বাসার বাথরুম থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই নিহতের স্বামী লালবাবু এবং তাদের শিশুকন্যা নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

নিহতের ভাই মোহাম্মদ গুলাব জানান, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছিল এবং তারা দিল্লির প্রহ্লাদপুর বাঙ্গার গ্রামে বসবাস করতেন। তিনি ওইদিন বোনের বাসায় গিয়ে বাথরুমের ভেতর মরদেহটি পড়ে থাকতে দেখেন। ঘটনার সময় বাসায় অন্য কাউকে না পেয়ে তিনি পুলিশে খবর দেন।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় শাহাবাদ ডেইরি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং নিখোঁজ স্বামী ও সন্তানকে খুঁজে পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com