October 8, 2026, 3:23 am
সর্বশেষ সংবাদ:
গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার: যানজট সমাধানে টোলমুক্ত করাসহ একগুচ্ছ সুপারিশ আত্মসাৎ করা অর্থ বিনিয়োগের অভিযোগ, সম্পদ বাজেয়াপ্ত নিয়ে আপিল দ্রুত নিষ্পত্তি চায় ইউএই আবরার ফাহাদ স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা রাষ্ট্রায়ত্ত শিল্পের অবস্থা: বেশির ভাগ প্রতিষ্ঠানে বড় লোকসান, লাভে বিএসইসি সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭% কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না: হুইপ জি কে গউছ রংপুরের উন্নয়নে ১৮শ কোটি টাকা বরাদ্দ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিএনপির র‍্যালি বিবিএসের প্রতিবেদন: খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়াল ৭.২২%, আরও বাড়ার শঙ্কা ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী জাতিসংঘের মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান

রুশ বাহিনীতে যোগ দেওয়া ২২৭ ভারতীয়র ৫১ জন নিহত হয়েছেন

Reporter Name
  • Update Time : Tuesday, September 1, 2026
  • 44 Time View

রুশ সেনাবাহিনীতে যোগদানকারী ২২৭ জন ভারতীয় নাগরিকের মধ্যে ৫১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, এখন পর্যন্ত ১৩৯ জনকে সেনাবাহিনী থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকিদের দ্রুত দেশে ফেরানোর বিষয়ে মস্কোর সাথে জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ভারত সরকার।

কিরগিজস্তানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জানান, ভারতীয়দের রুশ সেনাবাহিনীতে যুক্ত হওয়ার বিষয়টি বেশ কয়েক দফা ভারত ও রাশিয়ার উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে। মস্কোর ভারতীয় দূতাবাস বর্তমানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বাকি নাগরিকদের অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করতে রুশ কর্তৃপক্ষের ওপর চাপ বজায় রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com