October 8, 2026, 4:41 am
সর্বশেষ সংবাদ:
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩ ফ্রান্সের পর শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল বেলজিয়াম, আটক ১০৭ লন্ডনের হিথ্রোকে পেছনে ফেলে তুরস্কের ইস্তাম্বুল এখন বিশ্বের সেরা বিমানবন্দর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন সিএসআর ব্যয়: সব প্রধান খাতেই বড় পতন গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার: যানজট সমাধানে টোলমুক্ত করাসহ একগুচ্ছ সুপারিশ আত্মসাৎ করা অর্থ বিনিয়োগের অভিযোগ, সম্পদ বাজেয়াপ্ত নিয়ে আপিল দ্রুত নিষ্পত্তি চায় ইউএই আবরার ফাহাদ স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা রাষ্ট্রায়ত্ত শিল্পের অবস্থা: বেশির ভাগ প্রতিষ্ঠানে বড় লোকসান, লাভে বিএসইসি সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭%

নেপালের বন্যা-ভূমিধসে ১০ লাখ ডলার অনুদান বাংলাদেশের

Reporter Name
  • Update Time : Friday, September 4, 2026
  • 51 Time View

নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ। মানবিক সহায়তা হিসেবে দেশটির ত্রাণ ও পুনরুদ্ধার কার্যক্রমে ব্যবহারের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১০ লাখ মার্কিন ডলার বা প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির কাছে এই অনুদানের আনুষ্ঠানিক ঘোষণা দেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় তিনি নেপালের প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠিও রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেন। অনুদানের এই অর্থ সরাসরি নেপালের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করা হবে।

প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গত ২৭ আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়। এর আগে, দুর্যোগের শিকার নেপালের জনগণের প্রতি সমবেদনা জানাতে গত ১ সেপ্টেম্বর নেপাল দূতাবাসে খোলা শোকবইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com