March 23, 2026, 3:05 pm
সর্বশেষ সংবাদ:
ইরান যুদ্ধ থামাতে নতুন উদ্যোগ নিলো তুরস্ক যেকোনো সময় বন্ধ হতে পারে দেশের সমস্ত পেট্রল পাম্প পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে: ইরান আচমকা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়লো ভারতীয় নাগরিকের ওপর গতকালের হামলায় কেউ নিহত না হওয়াকে ‘মিরাকল’ বললেন নেতানিয়াহু ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন ট্রাম্প, বিশ্ববাজারে বাড়লো তেলের দাম বিয়ের একদিন আগে নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের জায়মা রহমানের চেলসি দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আইসিই এজেন্ট মোতায়েনের ঘোষণা কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জোড়া গোল করে রোনালদোর পাশে এমবাপ্পে

Reporter Name
  • Update Time : Monday, April 7, 2025
  • 99 Time View

পা হড়কালেই লিগ শিরোপা জয়ের দৌড়ে পিছিয়ে পড়তে হবে- রিয়াল মাদ্রিদের জন্য অবস্থা এখন এমন। লেগানেসের বিপক্ষে এমন গুরুত্বপূর্ণ সময়ে রিয়াল কোনো ভুল করেনি, প্রত্যাশিত জয় তুলে নিয়েছে। ৩-২ গোলে জয়ে সমান হয়েছে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের হিসাব। ব্যবধানে এগিয়ে কাতালান ক্লাবটি, তাই শীর্ষস্থানটি তাদের দখলেই। আজ লিগে নিজেদের ২৯তম ম্যাচে বার্সা মুখোমুখি হবে জিরোনার।

রিয়ালের ৩-২ গোলে জয়ের দুটিই কিলিয়ান এমবাপ্পের, এরমধ্যে একটি আবার করেছেন ফ্রি কিক নিতে গিয়ে। অন্য গোলটি জুদ বেলিংহ্যামের। লেগানেসের দুটি গোল দিয়েগো গার্সিয়া ও দানি রাবার। সান্তিয়ানো বার্নাব্যুতে ৩২ মিনিটে এমবাপ্পের পেনাল্টি গোলে এগিয়ে যায় রিয়াল। ব্যবধান কমাতে এক মিনিটও লাগেনি সফরকারীদের, গার্সিয়ার গোল ব্যবধান ১-১ করে। সমতায় ফেরা দলটি প্রথমার্ধে লিডও নিয়ে নেয় রাবার ৪১ মিনিটের গোলে। কিন্তু জয়টা রিয়ালের ভাগ্যেই লেখা ছিল।

বিরতি থেকে ফিরেই জুদ বেলিংহ্যাম ব্যবধান সমান করেন। ৭৬ মিনিটে বক্সের একটু বাইরে ফ্রি কিক পায় রিয়াল। কিলিয়ান এমবাপ্পে শট নেন। ফ্রান গার্সিয়াকে একটু বাড়িয়ে দিয়ে নেওয়া শট সরাসরি জাল খুঁজে নেয়। রিয়ালের হয়ে কিলিয়ান এমবাপ্পের এটা ৩৩তম গোল, যা রিয়ালে রোনালদোর অভিষেক মৌসুমের গোলসংখ্যার সমান।

রোনালদোকে ধরা এমবাপ্পে ম্যাচশেষে বলেন, ‘৩৩ গোল করে রোনালদোকে ধরতে পেরে আমি খুব খুশি। আমরা জানি সে আমাদের কাছে কী। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হলো রিয়াল মাদ্রিদের জন্য শিরোপা জেতা।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com