August 27, 2026, 3:15 am
সর্বশেষ সংবাদ:
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ চেয়ারে বসা নিয়ে রাবিতে তুলকালাম, দুই বিভাগে দফায় দফায় সংঘর্ষ-ভাঙচুর রাবিতে দুই বিভাগের সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেফতার তেজগাঁওয়ে পুলিশের অভিযানে ৭৩ জন গ্রেফতার এআই দিয়ে এমপির ছবি বিকৃতি, স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে প্রাথমিক শিক্ষকদের বদলিতে নতুন কড়াকড়ি, মানতে হবে যেসব শর্ত সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য এমপিও শিক্ষকদের বদলিতে ১২ হাজার আবেদন, সময় শেষ বৃহস্পতিবার যশোরে স্বর্ণ ব্যবসায়ী হ/ত্যা : গোপালগঞ্জ থেকে ‘অন্যতম আসামি’ গ্রেপ্তার

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান ছেলের

Reporter Name
  • Update Time : Saturday, October 11, 2025
  • 170 Time View

একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর ভুয়া খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে তার ছেলে মিরাজুল মইন জয় শুক্রবার (১০ অক্টোবর) এক বার্তায় দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

জয় বলেন, ‘বাবা বর্তমানে অসুস্থ এবং চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসা চলছে নিয়মিত। দয়া করে কেউ কোনো গুজবে কান দেবেন না। আমি দেশবাসীসহ সবার কাছে অনুরোধ করছি, আপনারা বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।’

তিনি আরও বলেন, ‘বাবার অসুস্থতার খবর প্রকাশিত হওয়ার পর থেকে দেশ-বিদেশে নিরাপদ সড়ক চাই-এর কর্মী, বাবার ভক্ত এবং সাধারণ মানুষ যে আন্তরিকভাবে দোয়া করছেন, বিশেষ করে আজ জুমার নামাজে বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করেছেন—এ জন্য আমরা পরিবারের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।’

অভিযোগ করে জয় বলেন, ‘দুঃখজনকভাবে, কিছু ইউটিউবার ও ফেসবুক ব্যবহারকারী সামান্য ভিউয়ের আশায় বিভ্রান্তিকর ভিডিও প্রকাশ করছেন। এগুলো জনমনে আঘাত হানছে এবং আমার বাবার ভক্তদের কষ্ট দিচ্ছে। আমরা এসব কর্মকাণ্ডের নিন্দা জানাই।’

তিনি সর্বশেষ আহ্বান জানিয়ে বলেন, ‘যদি কারও সত্যতা জানার প্রয়োজন হয়, তারা নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদের সঙ্গে যোগাযোগ করবেন। অযথা গুজবে বিভ্রান্ত হবেন না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com