August 15, 2026, 7:08 pm
সর্বশেষ সংবাদ:
উত্তর কোরিয়ার সঙ্গে আর যুদ্ধ চায় না দক্ষিণ কোরিয়া ৭০ হাজার শিক্ষক ২১০০ কোটি টাকা অবসর ও কল্যাণ ভাতা পাচ্ছেন: শিক্ষামন্ত্রী গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম স্মরণ চিকিৎসা ক্ষেত্রে সিন্ডিকেট নির্মূল করবোই: প্রতিমন্ত্রী ফরহাদ ঝিনাইদহ সীমান্তে ফের বিএসএফের পুশ-ইন চেষ্টা রুখে দিলো বিজিবি ১৫ আগস্ট উপলক্ষ্যে খিচুড়ি রান্না, যুবলীগ নেতাসহ আটক দুই খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবি ছাত্রদলের দোয়া মাহফিল গাসের সংকট উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী আরজি কর মামলায় তৃণমূলের সাবেক বিধায়কসহ ২ নেতা গ্রেফতার, বিজেপির উল্লাস গ্যাস সংকট কাটাতে দুই বছর লাগতে পারে: বাণিজ্যমন্ত্রী

এক মাসের মধ্যে ফাঁসি কার্যকরের দাবি এনসিপির

Reporter Name
  • Update Time : Monday, November 17, 2025
  • 176 Time View
204

শেখ হাসিনার ফাঁসির রায় এক মাসের মধ্যে কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। সোমবার রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাব, হাসিনাকে ফিরিয়ে আনুন। নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন। আমরা চাই যাতে তিনি হাসিনাকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন। হাসিনাকে এক মাসের মধ্যে দেশে এনে রায় কার্যকর চাই।

তিনি আরও বলেন, শেখ হাসিনা, কামালসহ (আসাদুজ্জামান খান কামাল) বাকি আওয়ামী ফ্যাসিস্ট যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচার করতে হবে। নির্বাচনের পরও যাতে ট্রাইব্যুনালের কাজ বন্ধ না হয়, কাজ যেন চলমান থাকে। একই সঙ্গে দল হিসাবেও আওয়ামী লীগের বিচারের দাবি জানান নাহিদ।

সাবেক আইজিপির সাজা নিয়ে তিনি বলেন, চৌধুরী মামুনের সাজায় সন্তুষ্ট নই, রাজসাক্ষী হলেও তার সাজা আরও বেশি হওয়া উচিত ছিল। এ বিষয়টি আপিল বিভাগে যাওয়া উচিত পুনর্বিচারের জন্য।

অন্যদিকে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, শুধু মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্য দিয়ে হাসিনার গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার করা সম্ভব হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই-অতি দ্রুত রায় কার্যকর করতে হবে। তিনি বলেন, ভারত সরকারের কাছে আহ্বান জানাই-খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচারব্যবস্থার কাছে সোপর্দ করুন। এ রায় কার্যকর করার মধ্য দিয়ে বিশ্বে নজির তৈরি হবে।

দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, খুনি হাসিনাকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত দেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না। সোমবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা লেখেন তিনি।

এছাড়া এনসিপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন গণমাধ্যমকে বলেন, জুলুম ও অপশাসনের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এটি জনগণের ঐতিহাসিক জয়। আমরা এ রায়কে সাধুবাদ জানাই। এখন জরুরি হলো, দ্রুত এ রায় কার্যকর করা। এটি ভবিষ্যতের জন্য বার্তা বহন করে যে, কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়।

রাজধানীতে গণমিছিল: এদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকর এবং দল হিসাবে আওয়ামী লীগের বিচারের দাবিতে গণমিছিল করেছে এনসিপি। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যারা আমাদের ভাইদের গুলি করেছে, তাদের রাষ্ট্রীয় সুরক্ষা দেওয়া জনগণের প্রতি অবিচার। ভারত সরকারকে বলছি, শেখ হাসিনাকে যেভাবে হোক নিয়ে গেছেন, এবার ফিরিয়ে দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com