August 26, 2026, 11:10 am
সর্বশেষ সংবাদ:
পত্রিকা: ‘মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যাওয়া নিয়ে যত আলোচনা’ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ রাজার যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না কিউবা: প্রেসিডেন্ট দিয়াজ-কানেল আগামী শিক্ষাক্রমে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা: ক্রীড়া প্রতিমন্ত্রী যে শর্তে সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র আগামীর বিশ্ব হবে এআইয়ের লড়াই: এরশাদ উল্লাহ স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরে অসহায়দের মাঝে চাল বিতরণ টেকনোক্র্যট কোটায় দ্বৈত নাগরিকত্বধারীর প্রতিমন্ত্রী নিয়োগ অসাংবিধানিক: টিআইবি কঙ্গনার ‘বিকিনি’ মন্তব্য: এবার কৃতির পোশাক বিতর্কে জড়ালেন রাহুল গান্ধী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথসভা দুপুরে

খিচুড়ির সাথে হান্ডি চিকেন

Reporter Name
  • Update Time : Thursday, March 27, 2025
  • 184 Time View

হান্ডি চিকেন সুস্বাদু খাবার। এটি একটি ভারতীয় খাবার। হাতে থাকা উপাদান দিয়ে আপনি এই রেস্তোঁরা-শৈলীর স্বাদের খাবারটি বাড়িতেই বানিয়ে নিতে পারেন। হান্ডি চিকেন ভাত, পোলাও বা রুটির সাথে খেলে দারুন লাগে। আর খিচুড়ির সাথে তো এর স্বাদ বেড়ে হয় দ্বিগুণ।

উপকরণ

· ৫০০ গ্রাম মুরগির মাংস

· ১ মুঠো পুদিনাপাতা

· ৩ টেবিল চামচ দই

· ১ চা চামচ লাল মরিচ গুঁড়ো

· ২ গ্রাম কালো এলাচ

· রসুন বাটা ২ চা চামচ

· ২ চা চামচ ধনিয়া গুঁড়ো

· পেঁয়াজ কুচি ১/২ কাপ

· ৫ টেবিল চামচ সরিষার তেল

· ২ চা চামচ হলুদ গুঁড়ো

· ৪ সবুজ এলাচ

· আদা বাটা ২ চা চামচ

· ১ চা চামচ গরম মশলা গুঁড়ো

· প্রয়োজন অনুযায়ী লবণ

প্রস্তুত প্রণালি

· মুরগির মাংসের টুকরোগুলো ভালভাবে পরিষ্কার করি নিন। এরপর অতিরিক্ত পানি ঝরিয়ে শুকনো করে নিন। এতে দই, হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, লবণ, সরিষার তেল এবং ধনিয়া গুঁড়ো যোগ করুন। এরপর ম্যারিনেট করে মাংস ১-২ ঘন্টা ফ্রিজে রেখে দিন।

·পেঁয়াজ কুচি, আদা এবং রসুন একসাথে ব্লেন্ড করে নিন। এর সাথে গরম মশলা গুঁড়ো, সবুজ এবং কালো এলাচ যুক্ত করুন। এ সময় প্রয়োজন হলে অল্প পানি দিয়ে দিতে পারেন।

· এবার চুলায় একটি প্যান দিয়ে দিন। এতে ২-৩ টেবিল চামচ তেল দিন। তেল গরম হয়ে গেলে ব্লেন্ডারে বানানো মশলা দিয়ে দিন। এবার এটি ১ মিনিটের জন্য ভেজে নিন।

· মশলা কষানো হয়ে গেলে মুরগির মাংস দিয়ে দিন। সামান্য লবণ এবং হলুদ গুঁড়ো যোগ করুন। এবার সব উপাদান কিছুক্ষণ নেড়ে নিন।

· মাংস থেকে তেল ছড়াতে শুরু করলে ১ কাপ পানি দিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে দিন। রান্না হয়ে গেলে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন হান্ডি চিকেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com