August 26, 2026, 10:06 pm
সর্বশেষ সংবাদ:
২০২৭ সালেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: পানিসম্পদ প্রতিমন্ত্রী বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান ‘বিএনপির লোকদের সুবিধা দেওয়ার জন্যই সিটি নির্বাচন আয়োজনে গড়িমসি’ শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস চাহিদার চেয়ে বহুগুণ বেশি সার মজুত আছে: কৃষিমন্ত্রী মক্কা চুক্তি কী ও বাংলাদেশ কেন এতে যোগ দেওয়ার আগ্রহ দেখাচ্ছে? সংসদের তৃতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার কয়লাখনি ইস্যুতে ২০ বছর পর ফের উত্তাপ ফুলবাড়ী আইন ভেঙে ভবন নির্মাণ করলে বন্ধ হবে পানি-গ্যাস-বিদ্যুৎ সংযোগ

গাজায় প্রাণঘাতী বোমা ইসরায়েলের, যুদ্ধবিরতি বহালের দাবি ভ্যান্সের

Reporter Name
  • Update Time : Wednesday, October 29, 2025
  • 171 Time View

ভ্যান্স বলেন, গাজার নিয়ন্ত্রক দল হামাসের ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ প্রতিক্রিয়ায় ইসরায়েলের বদলা নেবে বলে প্রত্যাশা করছে অ্যামেরিকা। যদিও চুক্তির সার্বিক কাঠামো একই জায়গায় রয়েছে।

যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই মঙ্গলবার গাজায় নতুন করে বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েল, তবে চুক্তির মধ্যস্থতাকারী দেশ অ্যামেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, চুক্তি এখনও বহাল।

ভ্যান্স বলেন, গাজার নিয়ন্ত্রক দল হামাসের ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ প্রতিক্রিয়ায় ইসরায়েল বদলা নেবে বলে প্রত্যাশা করছে অ্যামেরিকা। যদিও চুক্তির সার্বিক কাঠামো একই জায়গায় রয়েছে।

তিনি বলেন, ‘যুদ্ধবিরতি বহাল। এর অর্থ এই নয় যে, বিভিন্ন জায়গায় ছোটখাটো সংঘর্ষ হচ্ছে না।

‘আমার জানি যে, গাজার অভ্যন্তরে হামাস অথবা অন্য কেউ (ইসরায়েলি সামরিক বাহিনীর) এক সেনার ওপর হামলা চালিয়েছে। আমরা প্রত্যাশা করছি ইসরায়েলিরা জবাব দিতে যাচ্ছে, তবে আমি মনে করি, তা সত্ত্বেও প্রেসিডেন্টের শান্তি বহাল থাকতে যাচ্ছে।’

হাসপাতাল সূত্রগুলোর বরাতে আল জাজিরা জানায়, উপত্যকার উত্তরাঞ্চলীয় গাজা সিটি এবং দক্ষিণের খান ইউনিসে ইসরায়েলি বিমান থেকে ছোড়া বোমা ও কামানের গোলায় কমপক্ষে ৯ ফিলিস্তিনি নিহত ও ১৫ জন আহত হন।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, অ্যামেরিকার মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি শুরুর পরও ইসরায়েলের অব্যাহত হামলা নিয়ে সামান্য সমালোচনা করেছেন অ্যামেরিকার কর্মকর্তারা। এসব হামলায় প্রায় ১০০ জন ফিলিস্তিনি নিহত হন।

হামলার পাশাপাশি মানবিক সহায়তা প্রবেশেও বাধা দিয়েছে ইসরায়েল।

গাজায় সেনার ওপর বন্দুক হামলার যে কারণটি দেখিয়ে ইসরায়েল উপত্যকায় হামলা চালিয়েছে, তার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে হামাস।

এর আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে গাজা উপত্যকায় ‘শক্তিশালী হামলা’ চালাতে সামরিক বাহিনীকে নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানায় বলে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা সংক্রান্ত আলোচনার পর গাজা উপত্যকায় শক্তিশালী হামলা চালাতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com