August 9, 2026, 1:53 pm
সর্বশেষ সংবাদ:
ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগ, তদন্ত কমিটি মাতারবাড়ির মেগা প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানোর আবেদন এসএসসির ফল শিক্ষামন্ত্রী ঘোষণা করবেন কখন, শিক্ষার্থীরা পাবে কীভাবে পলককে ইন্টারনেট একটু স্লো করে দিতে বলেছিল ওবায়দুল কাদের রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করলো বিএনপি মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চাকসু নির্বাচন: শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল সংসদের ফলাফল ঘোষণা

Reporter Name
  • Update Time : Wednesday, October 15, 2025
  • 164 Time View
188

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) হল ও হোস্টেল সংসদ নির্বাচনের শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় এই ফলাফল ঘোষণা করা হয়।

ভিপি পদে ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খন্দকার মাশরুল আল ফাহিম। জিএস পদে ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আফসার সরকার।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. আরিফুল হক। শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল বিবিএ অনুষদ ভবনে। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

এ ছাড়া দপ্তর সম্পাদক পদে ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আশিক বাবু; খেলাধুলা, ক্রীড়া ও ক্যান্টিন বিষয়ক সম্পাদক পদে ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তরিকুল ইসলাম মাহি; শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. ফরহাদ হোসেন সুমন; স্বাস্থ্য, আবাসন ও যোগাযোগ সম্পাদক পদে ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামিল হোসেন; সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তুষার দে।

এ ছাড়া সদস্য পদে দুইজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শিল্পী রশিদ চৌধুরী হলের ১৫৪ জন ভোটারের মধ্যে ১২৪ জন ভোট প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com