August 24, 2026, 4:59 pm
সর্বশেষ সংবাদ:
মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ আ’লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার যুদ্ধের মধ্যে নির্বাচন ইউক্রেনকে ‘ধ্বংস’ করে দেবে: জেলেনস্কি বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী সংস্কারে রাজনৈতিক সাহস দেখাতে পারছে না সরকার: দেবপ্রিয় ভ্যানচালককে হত্যাচেষ্টা: গ্রেফতার দেখানো হলো নাসা গ্রুপের চেয়ারম্যানকে ঐক্য ভাঙা যাবে না, এই সরকারের কোনো বিকল্প নেই: দুদু এবার বিএনপিকর্মী মকবুল হত্যায় গ্রেফতার সাবেক এমপি মিলন দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন: বিমানমন্ত্রী

তামিম ইস্যুতে বিবৃতি দিল কোয়াব

Reporter Name
  • Update Time : Sunday, January 11, 2026
  • 213 Time View

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার প্রেক্ষাপটে দেওয়া মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েছেন তামিম ইকবাল। তার বক্তব্যের পর বিসিবি পরিচালক এম. নাজমুল ইসলাম ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে তিনি তামিমকে ‘ভারতের দালাল’ বলে উল্লেখ করেন। এই মন্তব্য ঘিরেও দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

শুক্রবার (৯ জানুয়ারি) পুরো দিন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন, শামসুর রহমান ও তাসকিন আহমেদসহ একাধিক খেলোয়াড় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান জানান। এবার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ক্রিকেটারদের স্বার্থ রক্ষা করাই তাদের সংগঠনের মূল লক্ষ্য। তিনি অভিযোগ করেন, খেলোয়াড়দের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথা বললেই তা ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে।

এর আগে এক অনুষ্ঠানে তামিম ইকবাল বলেন, ‘দর্শকরা আবেগের বশে অনেক কিছু বলতে পারেন, তবে সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগ নয়, ভবিষ্যতের কথা বিবেচনায় রাখতে হবে।’

তার ভাষ্যমতে, আজকের একটি সিদ্ধান্ত আগামী ১০ বছরে বাংলাদেশের ক্রিকেট ও খেলোয়াড়দের ওপর কী প্রভাব ফেলবে, সেটি ভেবেই বড় কোনো সংস্থাকে সিদ্ধান্ত নিতে হয়।

তামিম আরও বলেন, যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, দেশের ক্রিকেটের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা ভবিষ্যতে ক্রিকেটকে সংকটে ফেলতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com