August 15, 2026, 7:23 pm
সর্বশেষ সংবাদ:
বিজয়ের অনুষ্ঠানে সামনের সারিতে ত্রিশা, ফের সম্পর্কের গুঞ্জন উত্তর কোরিয়ার সঙ্গে আর যুদ্ধ চায় না দক্ষিণ কোরিয়া ৭০ হাজার শিক্ষক ২১০০ কোটি টাকা অবসর ও কল্যাণ ভাতা পাচ্ছেন: শিক্ষামন্ত্রী গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম স্মরণ চিকিৎসা ক্ষেত্রে সিন্ডিকেট নির্মূল করবোই: প্রতিমন্ত্রী ফরহাদ ঝিনাইদহ সীমান্তে ফের বিএসএফের পুশ-ইন চেষ্টা রুখে দিলো বিজিবি ১৫ আগস্ট উপলক্ষ্যে খিচুড়ি রান্না, যুবলীগ নেতাসহ আটক দুই খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবি ছাত্রদলের দোয়া মাহফিল গাসের সংকট উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী আরজি কর মামলায় তৃণমূলের সাবেক বিধায়কসহ ২ নেতা গ্রেফতার, বিজেপির উল্লাস

নিউ ইয়র্কে ১১ বছরের বালক হত্যার অভিযোগে ১৩ বছরের কিশোর গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Saturday, October 11, 2025
  • 170 Time View
205

গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে আইউইটনেস নিউজ।

নিউ ইয়র্কের নিউবার্গে বৃহস্পতিবার সকালে ১১ বছরের এক বালক হত্যার ঘটনায় ১৩ বছরের কিশোরকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে আইউইটনেস নিউজ।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, শুরুর দিকে খেলার ছলে বন্দুকের গুলিতে ১১ বছরের ছেলেটি নিহত হয় বলে খবর প্রকাশ হয়, কিন্তু কর্মকর্তারা শুক্রবার জানান, ১৩ বছরের এক বন্ধু হত্যা করে ছেলেটিকে।

পুলিশের ভাষ্য, তদন্ত শুরুর পর একটি বন্দুক উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত সন্দেহে তিন কিশোরকে শনাক্ত করে বাহিনীটি।

ম্যাথু নামের ১৩ বছরের কিশোরের বিরুদ্ধে পরিকল্পনাহীন ইচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে।

কোন পরিস্থিতিতে কিশোর তার বন্ধুকে গুলি করেছে, তা পরিষ্কার নয়।

স্থানীয়দের শোক

১১ বছরের ছেলেটির মৃত্যুর ঘটনায় শোকসভায় অংশ নিয়েছেন তার প্রতিবেশী ও আগন্তুকরা। যে বাড়িতে বালকটি নিহত হয়, তার বাইরে মোমবাতি জ্বালিয়ে শোক প্রকাশ করেন তারা।

নিউবার্গের বাসিন্দা ট্যামি হলিন্স বলেন, ‘আমি মর্মাহত। আমার কমিউনিটি মর্মাহত। আমার শিশুদের নিয়ে কথা বলছি।’

অরেঞ্জ কাউন্টির একটি এলাকা নিউবার্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com