August 27, 2026, 5:15 am
সর্বশেষ সংবাদ:
ঘুস নেন দুই ঠিকাদারের থেকে, রেট বেশি দেখে কাজ দেন ইইডি প্রকৌশলী গাইবান্ধা এসপির বাসভবনের টয়লেট থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল দুইজনের, এলাকাবাসীর সড়ক অবরোধ নির্যাতন থামছেই না, ‘রাগ করতে করতে ক্লান্ত’ পাকিস্তানি তারকারা পাওনা টাকার জেরে চার মাসের শিশুকে অপহরণের অভিযোগ এক বাড়িতেই বিদেশি পিস্তল-চাইনিজ কুড়াল! অভিযানে চাঞ্চল্যকর দৃশ্য নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা ‘মহানবী (সা.)-এর শিক্ষা মানুষকে শান্তির পথে পরিচালিত করে’ বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ চেয়ারে বসা নিয়ে রাবিতে তুলকালাম, দুই বিভাগে দফায় দফায় সংঘর্ষ-ভাঙচুর

পালাচ্ছে ইসরায়েলিরা, বিদেশ গিয়ে ফিরছে না অনেকেই

Reporter Name
  • Update Time : Wednesday, August 5, 2026
  • 54 Time View

সাম্প্রতিক সময়ে ইসরায়েল থেকে নাগরিকদের বিদেশমুখী হওয়ার হার উদ্বেগজনকভাবে বেড়েছে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, দেশটির নাগরিকরা একবার বিদেশ ভ্রমণে গেলে আর ফিরে আসার আগ্রহ দেখাচ্ছেন না। এই প্রবণতা বর্তমানে একটি স্থায়ী রূপ নিতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের তথ্য অনুযায়ী, ২০২৩ এবং ২০২৪ সালে গড়ে প্রায় ৪৯ হাজার ইসরায়েলি নাগরিক এক বছরেরও বেশি সময় ধরে দেশের বাইরে অবস্থান করেছেন। ২০২৫ সালেও এই ধারা অপরিবর্তিত রয়েছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সামরিক সংঘাত এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতাই মূলত সাধারণ নাগরিকদের মধ্যে দেশ ছাড়ার এই তীব্র আকাঙ্ক্ষা তৈরি করেছে।

পরিসংখ্যান বলছে, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে প্রায় ২ লাখ ৬৮ হাজার ইসরায়েলি টানা তিন মাসেরও বেশি সময় দেশের বাইরে কাটিয়েছেন, যা আগের দশকের তুলনায় অনেক বেশি। রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতার কারণে ইসরায়েলিদের মধ্যে এই দেশত্যাগের প্রবণতা আগামীতে আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com