August 24, 2026, 5:48 pm
সর্বশেষ সংবাদ:
রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় গাইবান্ধায় আনন্দ মিছিল সমাবেশে বাধাকে ‘নগ্ন আঘাত’ বললো এনসিপি সাড়ে ৩ লাখ টন সার কিনছে সরকার, খরচ প্রায় ২৭শ কোটি টাকা বীর ইউনিটের সদস্যদের দেশসেবায় কাজ করার নির্দেশ সেনাপ্রধানের মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ আ’লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার যুদ্ধের মধ্যে নির্বাচন ইউক্রেনকে ‘ধ্বংস’ করে দেবে: জেলেনস্কি বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী সংস্কারে রাজনৈতিক সাহস দেখাতে পারছে না সরকার: দেবপ্রিয় ভ্যানচালককে হত্যাচেষ্টা: গ্রেফতার দেখানো হলো নাসা গ্রুপের চেয়ারম্যানকে

পিআর হলে দেশে সরকার গঠন করা সম্ভব হবে না : খন্দকার মোশাররফ

Reporter Name
  • Update Time : Thursday, November 6, 2025
  • 192 Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পিআর নিয়ে কেউ কেউ ষড়যন্ত্র করছে। পিআর হলে এমনও হতে পারে দেশে কোনো সরকার গঠন হবে না। এই পদ্ধতিতে এমপি হলে- তা জনগণের নয়, দলীয় হবে। ৬ নভেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর একটি হোটেলে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত ‘তারেক রহমান পলিটিক্স এবং পলিসি’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ভোটকে বিলম্বিত বা বাতিল করার ষড়যন্ত্র চলছে মন্তব্য করে খন্দকার মোশাররফ বলেন, কিছু ব্যক্তি নন-ইস্যু নিয়ে সংকট তৈরির চেষ্টা চলছে। কিন্তু নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতায় হস্তান্তর করে সরকারকে বিদায় নিতে হবে।

দেশের সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়ে বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, ভোটের জন্য ফেব্রুয়ারি নিরাপদ সময়। এর পরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর পিআর পদ্ধতি গ্রহণযোগ্য নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com