September 21, 2026, 7:01 am
সর্বশেষ সংবাদ:
আইইডিসিআর হতে পারে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কুষ্টিয়ায় রাতের খাবার খেয়ে ১০ পুলিশ সদস্য অচেতন রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫ ছাত্রলীগ সন্দেহে রিকশা চালককে পুলিশে দিলো ছাত্রদল পে-স্কেলের প্রজ্ঞাপন, কাঁচাবাজারে পড়েনি তাৎক্ষণিক প্রভাব বাংলাদেশ-ভারত বিজনেস টাস্কফোর্স গঠনের তাগিদ তফসিলের আগেই সরগরম রাজধানী, উত্তর-দক্ষিণে ত্রিমুখী লড়াইয়ের আভাস শর্ত ভেঙে আইপিওর টাকার অপব্যবহার, সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদকে জরিমানা হিলি সীমান্তে প্রতিমা তৈরির কাজ শেষ, রং-তুলির অপেক্ষায় কারিগররা অধিনায়কত্ব হারানো নিয়ে রশিদ খানের বিস্ফোরক মন্তব্য

মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক, শার্ট থাকবে আগের মতো প্যান্ট হবে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : Monday, May 4, 2026
  • 72 Time View

নিউজ ডেস্ক:
পুলিশের নতুন পোশাক মানানসই নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগের পোশাকেই পুলিশ সদস্যরা ফিরছেন উল্লেখ করে তিনি বলেন, ‘শার্ট আগের মতোই থাকবে—মেট্রোপলিটন এলাকায় সবুজ এবং সারাদেশে নীল। প্যান্ট থাকবে খাকি রঙের।’

সোমবার (৪ মে) সচিবালয়ে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটি’র প্রথম সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর এই পোশাকটি ওয়াইডলি এক্সেপ্টেড হয়নি, মানানসই নয়। পুলিশ সদস্যদের আবেদনের প্রেক্ষিতে এই বিষয়টা বিবেচনায় নেওয়া হয়েছে। একটি ঐতিহ্যবাহী ড্রেস যেন দেওয়া যায় সেটাও আমরা বিবেচনা করেছি।

মন্ত্রী বলেন, ৫ আগস্টের পর বেশ কিছু শীর্ষ সন্ত্রাসী আদালতের মাধ্যমে জামিন পেয়েছে, এ বিষয়ে সরকারের কিছু করার নেই। এসব ব্যক্তি সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকার এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।

বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। জনগণকে স্বস্তি দিতে কাজ করছে সরকার, যদিও এর জন্য কিছুটা সময় লাগতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com