August 24, 2026, 5:34 pm
সর্বশেষ সংবাদ:
সমাবেশে বাধাকে ‘নগ্ন আঘাত’ বললো এনসিপি সাড়ে ৩ লাখ টন সার কিনছে সরকার, খরচ প্রায় ২৭শ কোটি টাকা বীর ইউনিটের সদস্যদের দেশসেবায় কাজ করার নির্দেশ সেনাপ্রধানের মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ আ’লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার যুদ্ধের মধ্যে নির্বাচন ইউক্রেনকে ‘ধ্বংস’ করে দেবে: জেলেনস্কি বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী সংস্কারে রাজনৈতিক সাহস দেখাতে পারছে না সরকার: দেবপ্রিয় ভ্যানচালককে হত্যাচেষ্টা: গ্রেফতার দেখানো হলো নাসা গ্রুপের চেয়ারম্যানকে ঐক্য ভাঙা যাবে না, এই সরকারের কোনো বিকল্প নেই: দুদু

হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব

Reporter Name
  • Update Time : Wednesday, November 12, 2025
  • 171 Time View

ভারত সরকার বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও পলাতক নেত্রী শেখ হাসিনাকে দেশটির মূলধারার গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ দেওয়ায় বাংলাদেশ আজ ১২ নভেম্বর (বুধবার) ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহকে আনুষ্ঠানিকভাবে তলব করে গভীর উদ্বেগ জানিয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় এক উচ্চপদস্থ কূটনৈতিক সূত্র রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে—মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারাধীন এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশবিরোধী বিদ্বেষ ছড়ানো ও দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার মতো বক্তব্য প্রচারের সুযোগ করে দেওয়া দুই দেশের গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ‘অসহায়ক ও অনভিপ্রেত’।

ভারতীয় কূটনীতিককে অনুরোধ জানানো হয় যেন তিনি নয়াদিল্লিকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার তাৎক্ষণিকভাবে বন্ধ করার অনুরোধ পৌঁছে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com