August 29, 2026, 1:30 am
সর্বশেষ সংবাদ:
অবৈধ ইসরায়েলি বসতির সাথে যুক্ত সংস্থাগুলোর সাথে যুক্তরাজ্যের শত কোটি পাউন্ডের চুক্তি শ্রমবাজার উপযোগী কারিগরি শিক্ষা নিশ্চিত করতে হবে উদ্ধার অভিযানের জন্য বিদেশি সহায়তার প্রস্তাবে রাজী হয়েছে নেপাল রংপুরে ৪ খুনের বিচার দাবিতে ধানমণ্ডিতে মানববন্ধন পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রকাশ, স্কাই স্পোর্টসকে পিসিবির অভিযোগ মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন কারিগরি শিক্ষায় নতুন উদ্যোগ, হচ্ছে যৌথ গবেষণা কেন্দ্র দৈনিক ৫০০ টাকা মজুরি চান চা শ্রমিকরা মাদক সেবন-বিক্রিতে বাধা দেওয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

আল্লাহ জীবিতকে তুলে নিতে পারেন, মৃতকেও ফিরিয়ে দিতে পারেন

Reporter Name
  • Update Time : Wednesday, December 3, 2025
  • 170 Time View

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এ সময় তিনি প্রতিক্রিয়ায় সাংবাদিকদের উদ্দেশে বলেন, আল্লাহ জীবিতকে তুলে নিতে পারেন, আবার মৃতকেও ফিরিয়ে দিতে পারেন। তিনি আশা প্রকাশ করেন জানান, যেহেতু খালেদা জিয়া এখনো সারভাইভ করছেন, আল্লাহ চাইলে তিনি সুস্থ হয়ে উঠবেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি জানতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। হাসপাতাল গেটের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা, পরিবারের প্রতি ধৈর্যের বার্তা এবং হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখার বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আল্লাহ তাআলা জীবিতকে ধরে নিয়ে যেতে পারেন। আবার মরার মধ্যেও জান দিতে পারেন। যেহেতু উনি (খালেদা জিয়া) আলহামদুলিল্লাহ এখনও সারভাইভ করছেন, ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে উঠবেন।

তিনি জানান, খালেদা জিয়ার পরিবারের জন্য এই সময়টা অত্যন্ত কঠিন। ডা. শফিক বলেন তার পরিবারের সদস্যদের এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা খুব কষ্টের। আল্লাহ যেন তাদের মনকে শক্ত রাখেন এমন দোয়া করেন তিনি।

এভারকেয়ারের চিকিৎসা পরিবেশ ও নিয়মের বিষয়টি সামনে এনে জামায়াত আমির বলেন, এখানে হাসপাতালের যে ডিসিপ্লিন, এটার ক্ষেত্রে আমাদের কারোই ব্রেক করা উচিত না। আমি মাত্র দেড় মিনিট দাঁড়িয়েছি। আমার দায়িত্ববোধ বলছে—সুযোগ থাকলেও বেশি সময় দাঁড়ানো ঠিক নয়।

তিনি আরও বলেন, আমি দু’চোখে উনাকে দেখে এসেছি। এটুকুই আমার জন্য সান্ত্বনা।

সবশেষে তিনি খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান। ডা. শফিক বলেন, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, উনাকে ক্ষমা করুন, রহম করুন, সুস্থতার নিয়ামত দান করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com