August 28, 2026, 6:17 am
সর্বশেষ সংবাদ:
লর্ডসে ভালো শুরু করেও ধরে রাখতে পারল না পাকিস্তান মায়ের গলা কেটে হত্যা করলেন শিক্ষক ছেলে রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খাঁন মাদরাসা শিক্ষকদের বদলির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৩০ আগস্ট দুবাইয়ের যন্ত্রাংশে চট্টগ্রামে বানানো বিএমডব্লিউ গাড়ি জব্দ রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব-কমিটি পুনর্বহালে চট্টগ্রাম যুবদলের মিছিল শাহজালাল বিমানবন্দরে ৫ কেজি কুশসহ দুই ভারতীয় গ্রেফতার কক্সবাজারের ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ অর্থসংকটে থমকে যায় চিকিৎসক হওয়ার স্বপ্ন, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী হবু বরকে অশ্লীল ছবি না পাঠানোয় ভাঙলো বিয়ে, তরুণীর আত্মহত্যা

দুবাইয়ের যন্ত্রাংশে চট্টগ্রামে বানানো বিএমডব্লিউ গাড়ি জব্দ

Reporter Name
  • Update Time : Friday, August 28, 2026
  • 3 Time View

দুবাই থেকে আমদানি করা বিভিন্ন যন্ত্রাংশ জোড়া লাগিয়ে চট্টগ্রামে প্রস্তুত করা একটি অবৈধ বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে নগরীর রহমতগঞ্জ এলাকার একটি বহুতল ভবনের পার্কিং থেকে বিলাসবহুল গাড়িটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে সম্পূর্ণ গাড়ি আমদানি না করে খুচরা যন্ত্রাংশ হিসেবে সেগুলো চট্টগ্রাম বন্দরে আনা হয়।

তদন্ত কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আমদানির পর যন্ত্রাংশগুলো কাপ্তাই-চন্দ্রঘোনা এলাকায় নিয়ে জোড়া লাগানো হয় এবং পরবর্তী পর্যায়ে মুরাদপুর এলাকার একটি গ্যারেজে গাড়িটির চূড়ান্ত রূপ দেওয়া হয়। মো. আইয়ুব নামের এক ব্যক্তির সহায়তায় অবৈধ প্রক্রিয়ায় প্রস্তুতকৃত এই গাড়িটি অন্য একটি পুরোনো গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে রাস্তায় চলাচল করছিল। বর্তমানে কাস্টমস কর্তৃপক্ষ গাড়িটির সংশ্লিষ্ট নথিপত্র, চ্যাসিস নম্বর এবং প্রকৃত মালিকানা যাচাইসহ পুরো ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com