August 30, 2026, 7:31 am
সর্বশেষ সংবাদ:
গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকা‌বিলায় সরকার ব্যর্থ হচ্ছে: মুফতী রেজাউল করীম শিল্প উদ্যোক্তাদের সরকারি সুযোগ কাজে লাগিয়ে উৎপাদন এগিয়ে নেওয়ার আহ্বান পাঁচ মৌসুম পর ঢাকা স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল, হোম হিসেবে চায় মোহামেডান কড়াইল বস্তিতে কবুতর ব্যবসার আড়ালে মাদকের কারবার, গ্রেফতার ৩ মাদক সেবন করায় বকাঝকা, সেই ক্ষোভে কোপানো হলো যুবদল নেতাকে ‎অনার্স ১ম বর্ষের স্থগিত পরীক্ষার নতুন সূচি, যা বলল জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সংস্থায় ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ আয়োজন নাতিকে পাশের বাড়িতে পাঠিয়ে নারীকে ধর্ষণ, অভিযুক্ত যুবককে গণপিটুনি জবিতে বিনামূল্যে কোরআন শিক্ষা কোর্সের আয়োজন গাজীপুর সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, আহত ৬

দেশের উদ্দেশে লন্ডনে বিমানবন্দরে চেক ইন জুবাইদা রহমানের

Reporter Name
  • Update Time : Thursday, December 4, 2025
  • 168 Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন বলে নিশ্চিত করেছে লন্ডন বিএনপির একাধিক সূত্র।

এরইমধ্যে তিনি লন্ডনে বিমানবন্দরে চেক ইন করেছেন এবং লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ফ্লাইট ছাড়বে বলে সূত্রগুলো জানিয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি বাংলাদেশে এসে পৌঁছবেন বলেও জানা গেছে।

এদিকে, চিকিৎসার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনযাত্রা কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছে বিএনপির প্রেস উইং।

বৃহস্পতিবার রাতে তারা জানায়, কাতারের আমিরের যে বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে করে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা রয়েছে সেটিতে কারিগরি সমস্যার কারণে এই যাত্রা বিলম্ব হবে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানিয়েছিলেন, আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার সকালে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com