August 30, 2026, 6:59 am
সর্বশেষ সংবাদ:
কড়াইল বস্তিতে কবুতর ব্যবসার আড়ালে মাদকের কারবার, গ্রেফতার ৩ মাদক সেবন করায় বকাঝকা, সেই ক্ষোভে কোপানো হলো যুবদল নেতাকে ‎অনার্স ১ম বর্ষের স্থগিত পরীক্ষার নতুন সূচি, যা বলল জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সংস্থায় ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ আয়োজন নাতিকে পাশের বাড়িতে পাঠিয়ে নারীকে ধর্ষণ, অভিযুক্ত যুবককে গণপিটুনি জবিতে বিনামূল্যে কোরআন শিক্ষা কোর্সের আয়োজন গাজীপুর সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, আহত ৬ মৃত্যুর সময় ঋণের পাহাড়, এখন কোটি কোটি ডলারের মালিক মাইকেল জ্যাকসন! পর্যটকদের নির্মল আনন্দ দিতে নতুন রূপে সাজবে পতেঙ্গা সৈকত পুলিশ সদস্যকে থাপ্পড় মারা সেই সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

নাতিকে পাশের বাড়িতে পাঠিয়ে নারীকে ধর্ষণ, অভিযুক্ত যুবককে গণপিটুনি

Reporter Name
  • Update Time : Sunday, August 30, 2026
  • 3 Time View

বরগুনার তালতলীতে বাঁশ কেনার ছলে বাড়িতে ঢুকে ৫৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বশির উদ্দিন (৩২) নামের এক যুবকের বিরুদ্ধে। গত শনিবার সকালে মরা নিদ্রা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, অভিযুক্ত ব্যক্তি বাঁশ কেনার অজুহাতে ওই নারীর বাড়িতে যান এবং বাঁশ কাটার জন্য ভালো দা আনার কথা বলে কৌশলে তার নাতিকে পাশের বাড়িতে পাঠিয়ে দেন। বাড়িতে আর কেউ না থাকার সুযোগে তিনি ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন।

ভুক্তভোগীর চিৎকারে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত বশির পালানোর চেষ্টা করেন। তবে এলাকাবাসী তাকে ধাওয়া করে আটক করে গাছের সঙ্গে বেঁধে ফেলেন এবং পরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com